বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

মাদক নির্মূলের নেতা নিজেই মাদকসহ গ্রেফতার

news-image

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার উত্তর ইউনিয়নের মাদক নির্মূলের নেতা মোঃ কাজল মিয়া গত সোমবার দিবাগত রাতে মাধবপুর চৌমুহনীতে ২ কেজি গাঁজা ও ৫ বোতল ফেন্সিডিলসহ পুলিশের হাতে আটক হয়েছে। এ সময় তার সহযোগী হিসেবে ছিল সুমন মিয়া নামের আরেকজন। আটককৃতদের বুধবার হবিগঞ্জ জেল হাজতে প্রেরণ করা হয়ছে।

মাধবপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মোক্তাদির হোসেন জানান, ২৭ শে মার্চ দিবাগত রাতে মাধবপুরের চৌমুহনী নামকস্থানে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের বিশেষ অভিযানে ২ কেজি গাঁজা, ৫ বোতল ফেন্সিডিল ও মাদক বহনকারী টয়োটা সাদা রংয়ের প্রাইভেটকার আটক করি। কাজলের মাদক ব্যবসার সহযোগী সুমন মিয়কেও আটক করা হয়। তাদের বিরুদ্ধে মাধবপুর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দিয়ে হবিগঞ্জ বিজ্ঞ আদালতে পাঠালে আদালত তাদের কারাগারে পাঠান। প্রসঙ্গত স্থানীয় সূত্রে জানাযায়, আখাউড়া উত্তর ইউনিয়নের আনু ভূইয়ার ছেলে কাজল এলাকার মাদক নির্মূল কমিটির সভাপতি হিসেবে দায়িত্ব পালন করছে। এলাকাতে মাদক নির্মূলে তার ছবি দেয়া বিভিন্ন ব্যানার, ফেষ্টুন সাটানো রয়েছে। সূত্র আরো জানায়, সে এলাকার মাদক নির্মূলে দায়িত্ব পাওয়ার পর থেকে ব্যাপারটি অনেকটাই হাস্যকর হয়ে দাড়িয়েছে। একজন চিহ্নিত মাদকব্যবসায়ী কিভাবে এলাকার মাদক নির্মূল কমিটির সভাপতি হয়। তার নিকটাত্মীয় আখাউড়া উপজেলার প্রভাবশালী নেতা বলেও জানাযায়। আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোশাররফ হোসেন তরফদার জানান, কাজলের বিরুদ্ধে আখাউড়া থানায় মাদকের ২টি মামলা রযেছে। তার মধ্যে একটি মামলায় তার বিরুদ্ধে গ্রেফতারী পরোয়ানা রয়েছে। সে এলাকার একজন চিহ্নিত মাদকব্যবসায়ী। দীর্ঘদিন যাবৎ সে মাদক ব্যবসা করে আসছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ