ব্রাহ্মণবাড়িয়ায় ৩ টিকেট কালোবাজারী আটক

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া॥ মঙ্গলবার ব্রাহ্মণবাড়িয়া রেলওয়ে স্টেশনে অভিযান চালিয়ে তিন টিকেট কালোবাজারীকে আটক করেছে রেলওয়ে পুলিশ। সকালে তাদেরকে আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে বিভিন্ন আন্ত:নগর ট্রেনের ১৬টি টিকেট উদ্ধার হয়। আটককৃতরা হলো পৌরশহরের উত্তর মৌড়াইল এলাকার কালু মিয়া (২৮), আবুল কালাম (৩২) ও ধিরাজ মিয়া (৪০)।
রেলওয়ে পুলিশ সুত্রে জানা যায়, আখাউড়া রেলওয়ে সার্কেল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: পারভেজ আলম চৌধুরী নেতৃত্বে একটি দল সকালে স্টেশনে অভিযান চালায়। এসময় কালোবাজারে টিকেট বিক্রির সময় তিনজনকে হাতেনাতে আটক করে পুলিশ। আখাউড়া রেলওয়ে সার্কেল পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার মো: পারভেজ আলম চৌধুরী বিষয়টি নিশ্চিত করেছেন।

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান