সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আশুগঞ্জে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় বিজয়ীদের পুরস্কার বিতরনী অনুষ্ঠিত॥

news-image

সন্তোষ সূত্রধর, আশুগঞ্জ থেকে ॥ ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে জাতীয় শিক্ষা সপ্তাহ উপলক্ষে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতার পুরস্কার বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার দুপুরে উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত পুরষ্কার বিতরনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদ।
অনুষ্ঠানে আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা আমিরুল কায়ছারের সভাপতিত্বে ও উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা আবুল হোসেন এর পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদের সহধর্মীনি মেহের আসিফ, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান রেহানা বেগম, আড়াইসিধা কামিল মাদ্রসার অধ্যক্ষ আবু বক্কর, আব্বাস উদ্দিন খান সোহাগপুর মডেল কলেজের অধ্যক্ষ মোশারফ হোসেন, তিন্নি আনোয়ারা মহিলা কলেজের অধ্যক্ষ তাসফিয়া জাহান, হাজী আব্দুল জলিল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ুন কবির, সোহাগপুর আছিয়া সাফিউদ্দিন আর্দশ মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক এস.এম ফারুকুজ্জামান, চর চারতলা ইসলামিয়া আলিম মাদ্রসার অধ্যক্ষ কাজী মহিউদ্দিন মোল্লা, আশুগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি সেলিম পারভেজ, রওশন আরা জলিল বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রেজাউল আজাদ।
অনুষ্ঠানে উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠান কলেজ, মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা, শ্রেষ্ঠ শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, শ্রেষ্ঠ শিক্ষক, শ্রেষ্ঠ শিক্ষার্থী, শ্রেষ্ঠ স্কাউট, শ্রেষ্ঠ স্কাউট শিক্ষকদের ক্রেষ্ট প্রদান, মেধা বৃত্তি ও সনদপত্র প্রদান করা হয়েছে। এ ছাড়া আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান আবু আসিফ আহমেদ এর তিন কন্যা সন্তান ভালো ফলাফল করায় উপজেলা মাধ্যমিক শিক্ষা অধিদপ্তরের পক্ষ থেকে মেধাবী শিক্ষার্থী হিসেবে তাসনীম আহনা আহম্মেদ, তানজীম পূর্বা আহম্মেদ ও সৌমিয়া সোহানা আহাম্মেদকে ক্রেষ্ঠ প্রদান করা হয়। অনুষ্ঠানে সাহিত্য, দৈনন্দিন বিজ্ঞান, ভাষা, মুক্তিযোদ্ধ, গনিত, বাংলাদেশ স্টাডিজসহ নানা বিষয়ে সৃজনশীল মেধা অন্বেষণ প্রতিযোগিতায় অংশ নিয়ে বিজয়ীদের মাঝে ক্রেষ্ঠ ও সদনপত্র প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী