সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার দাতিয়ারায় সাঁড়াশি অভিযানে অস্ত্র ও ইয়াবা উদ্ধার

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের দাতিয়ারায় জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের টাস্কফোর্সের সাঁড়াশি অভিযানে বিদেশী পিস্তল, দেশীয় তলোয়ার ও ইয়াবা উদ্ধার করা হয়েছে। রবিবার দিবাগত গভীর রাতে নেজারত ডেপুটি কালেক্টর (এনডিসি) আব্দুল আল মামুনের নেতৃত্বে এ টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়। তবে এ ঘটনায় কাউকে আটক করা যায়নি। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের ইন্সপেক্টর দেওয়ান মোহাম্মদ জিল্লুর রহমান জানান, রবিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে পৌর শহরের দাতিয়ারা গ্রামের আব্দুল বশীরের ছেলে জাফর ইকবাল এর বাড়িতে এক সাড়াশি অভিযান চালানে হয়। তখন তার বাড়ির বিভিন্ন জায়গায় তল্লাশি চালিয়ে একটি রিভলবার, দেশীয় তৈরী তলোয়ার, কেরিকাটা আকৃতির ধারালো অস্ত্র ও অভিনব কায়দায় টর্চ লাইটের ভিতের লুকিয়ে রাখা ২০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। অভিযান পরিচালনা করার সময় মাদকব্যবসায়ী জাফরকে বাড়িতে না পাওয়ায় তাকে গ্রেফতার করা যায়নি। এ ঘটনায় সদর মডেল থানায় অস্ত্র ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে পৃথক দুটি মামলার প্রস্তুতি চলছে।

 

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট