,

কিশোরীর রহস্য জনক ঝুলন্ত লাশ উদ্ধার

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ায়  শনিবার  দুপুরে পৌর এলাকার ভাদুঘরের শান্তিনগর থেকে ইভা আক্তার(১৫)নামের এক কিশোরীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। ইভা ভাদুঘর মাহবুবুল হুদা উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্রি। সে প্রবাসী মোঃ সোহেল মিয়ার কন্যা। ইভার মা কুলসুম বেগম অভিযোগ করে জানান, ইভার সাথে শহরের দক্ষিণ পৈরতলার মালু মিয়ার ছেলে রেজাউল করিম(হামিম)এর প্রেমের সম্পর্ক ছিল। কয়েক দিন যাবত হামিম ইভাকে এড়িয়ে যাচ্ছিল। এরই ধারাবাহিকতায় শুক্রবার দুপুরে হামিমের মামাতো ভাই শামীম আমাদের বাড়িতে এসে প্রায় ১ঘন্টা আমার মেয়ের সাথে গোপনে কথা বলে। শামীম চলে যাওয়ার পর থেকেই আমার মেয়ে মানসিক ভাবে অসুস্থ হয়ে যায়। রাতে খাওয়া দাওয়ার পর তার শয়ন কক্ষে ঘুমাতে যায়। শনিবার সকাল থেকে ইভাকে অনেক ডাকাডাকি করার পর দরজা না খুলায় জানালা ভেংগে তার ঝুলন্ত লাশ দেখতে পাওয়া যায়। পরে স্হানীয় কাউন্সিলর ডেকে এনে তার মরদেহ দেখালে সে  পুলিশ কে খবর দেন তারপর পুলিশ এসে মরদেহ উদ্ধার করে। ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানা অফিসার ইনচার্জ মাইনুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্যে জেলা সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে