বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে গণহত্যা দিবসের আলোচনা সভায় সাংস্কৃতিক অনুষ্ঠান  

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : সরাইলে গণহত্যা দিবসের আলোচনা সভার ব্যানারে সাংস্কৃতিক অনুষ্ঠানের ঘোষনা। এমন একটি দিনে জাতী হারিয়েছিল তাদের অগণিত স্বজনদের। ১৯৭১ সালের ২৫ মার্চ রাতে পাক হানাদার বাহিনী বাঙ্গালী জাতীর উপর এ বর্বরোচিত হামলা চালিয়েছিল। বর্তমান সরকার এবারই প্রথম জাতীয় ভাবে এ দিবসটি যথাযোগ্য মর্যাদায় পালনের সিদ্ধান্ত নিয়েছেন। এরই অংশ হিসেবে গতকাল ২৫ মার্চ সরাইল উপজেলা প্রশাসনের ব্যবস্থাপনায় উপজেলা মিলনায়তনে এক আলোচনা সভার আয়োজন করা হয়। সকাল ১১টায় সভা শুরু হওয়ার ঘোষনা থাকলেও ১১টা ৩০ মিনিট পর্যন্ত উপস্থিত হন মাত্র ৮ জন সরকারি কর্মকর্তা। এদের উপস্থিতিতেই শুরু হয় আলোচনা সভা। কিন্তু সভাস্থলের পেছনের ব্যানারে লিখা ছিল “গণহত্যা দিবস উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান।” জাতীর দুঃখ ও শোকের দিনের এমন অনুষ্ঠানে কেন সাংস্কৃতিক অনুষ্ঠান। উপস্থিত অনেকের মনে প্রশ্নের উদ্বেগ হয়। কিছুই করার নেই। কারন উপজেলা প্রশাসনের কর্তা ব্যক্তিরা এ ব্যানারটি তৈরী করেছেন। তবে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সৈয়দ আবুল খায়ের বলেন, এটি সাংঘর্ষিক। নির্মমভাবে স্বজন হারানোর দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান হতে পারে না। অনুষ্ঠানের উপস্থাপক মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান বলেন, আসলে ব্যানারের ওই লেখাটি (সাংস্কৃতিক অনুষ্ঠান) ভুল ছিল। এ বিষয়ে নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাতের মুঠোফোনে ( ০১৭০৫-৪১১২৩৩) একাধিকবার ফোন দিয়েও যোগাযোগ করা সম্ভব হয়নি।

 

এ জাতীয় আরও খবর