,

নাসিরনগরে সংঘর্ষ দায়িত্বে অবহেলার অভিযোগে এএসআই প্রত্যাহার

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া)সংবাদদাতা ॥ ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরের ধরমন্ডল গ্রামে গত ২০ মার্চ সংঘর্ষের ঘটনায় এক এএসআইকে প্রত্যাহার করা হয়েছে। দায়িত্বে অবহেলার অভিযোগে থানার সহকারি উপ-পরিদর্শক (এএসআই) মো. আশরাফুলকে আজ শনিবার সকালে প্রত্যাহার করে পুলিশ লাইনে পাঠানো হয়েছে। নাসিরনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু জাফর এ তথ্য নিশ্চিত করেছেন।

খোঁজ নিয়ে জানা গেছে, ধরমন্ডল গ্রামে পূর্ব বিরোধের জের ধরে দু’পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে প্রায় ৪০ জন আহত হয়। এ সময় ধরমন্ডল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মিয়াজ উদ্দিনসহ বেশ কয়েকজনের বাড়ি ভাঙচুরের শিকার হয়। সংঘর্ষের ঘটনায় এএসআই আশরাফুলের গাফিলতি ছিল বলে স্থানীয় লোকজন অভিযোগ করেন। এ ঘটনায় আজ শনিবার সকালে তাকে প্রত্যাহার করে পুলিশ লাইনে ন্যস্ত করা হয়।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে