সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় গনহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : আজ ২৫ শে মার্চ গনহত্যা দিবস উপলক্ষে ব্রাহ্মণবাড়িয়ায় জেলা প্রশাসন আয়োজনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। গতকাল সকালে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য র,আ,ম উবায়দুল মোকতাদির চৌধুরী। জেলা প্রশাসক রেজওয়ানুর রহমানরে সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান (পিপিএম,বার), ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র মিসেস নায়ার কবীর, জেলা আওয়ামলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার, উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম । প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য বলেন, আজকের এই দিনে পাক হানাদার বাহিনীরা অপারেশন সার্চ লাইটের নামে ইতিহাসের সবচেয়ে বর্বরোচিত ও নৃশংস হত্যাযজ্ঞ চালায়। শুধু তাই নয় দেশ স্বাধীন হওয়ার আগ পর্যন্ত পাক বিহিনীরা এ দেশের বুদ্ধিজীবীসহ মুক্তিকামী মানুষকে হত্যা করেছে। তিনি এ সময় সরকার কর্র্তৃক এ দিনটিকে গনহত্যা দিবস হিসেবে ঘোষনা দেয়ায় প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞতা জানান। আলোচনা শেষে স্থানীয় শিল্পীদের পরিবেশনায় শহীদদের স্মরণে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

 

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট