সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়া নাসিরনগরে ৫ শামুক ব্যবসায়ীকে ভ্রাম্যমান আদালতে জরিমানা

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. লিয়াকত আলী জানান, গতকাল বৃহস্পতিবার সন্ধ্যায় স্থানীয় ডাক বাংলো ঘাটে নদী পথে নৌকায় করে আনা ৫৮ বস্তা শামুক পাচারের সময় ৫ জনকে আটক করে তাদের অর্থদন্ডে  জরিমানা করা হয়েছে।  আটককৃতরা হলেন-ভলাকুট কান্দি গ্রামের মো. বন্দে আলীর ছেলে, কাজল মিয়া (৪৫), আহম্মদ আলীর ছেলে,  ফারেজ মিয়া (৩০), নাসিরনগর সদরের সুশীকান্ত দাসের ছেলে, সুভাস দাস (৩২), বিজয়নগর উপজেলার বুধন্তী গ্রামের খেলু মিয়ার ছেলে, কাশেম মিয়া (৪৫), ভিটাডুবী গ্রামের অবনী দাসের ছেলে, অমিয় চরণ দাস (৪৫)।তিনি আর ও  জানান,  তারা দীর্ঘদিন যাবত মেহেদী হাওর থেকে শামুক ধরে পিকআপ ভ্যানে করে আশুগঞ্জ, ভৈরব, মাধবপুর সহ বিভিন্ন স্থানে পাচার করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে খবর পেয়ে উপজেলা মৎস্য কর্মকর্তাকে সাথে নিয়ে বেশ কিছু শামুক জব্দ করে। এ সময় শামুক খোড়ানোর কাজে ব্যবহৃত প্রায় ১ লক্ষ টাকার জাল পুড়িয়ে দেওয়া হয়।এছাড়া আটকৃত শামুক নদীতে ফেলে দেওয়া হয়েছে।  উপজেলা মৎস্য কর্মকর্তা মো. আরাফাত উদ্দিন জানান, শামুক ধরা বা শিকার করা জীব বৈচিত্র্যের জন্য হুমকি স্বরূপ।

এ জাতীয় আরও খবর

এসএসসি ও সমমান পরীক্ষার ফল প্রকাশ ১০ আগস্ট

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন