শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় পাঁচজনের সাজা

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে সাংবাদিকের উপর হামলার ঘটনায় অভিযুক্ত পাঁচজনের প্রত্যেককে তিন বছর করে কারাদন্ড দিয়েছেন আদালত। এসএটিভির খোঁজ টিমের উপর হামলার মামলায় বুধবার বিকালে ব্রাহ্মণবাড়িয়ার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট শরাফ উদ্দিনের আদালত এ সাজা প্রদান করেন। সাজাপ্রাপ্তরা হলো, বিজয়নগরের নলগড়িয়ার বাচ্চু মিয়া, লিটন মিয়া, কাসেম মিয়া, ব্রাহ্মণবাড়িয়া পৌর এলাকার কান্দিপাড়ার মো. জুনায়েদ ও পৈরতলার জসিম মিয়া। আদালত অভিযুক্তদের প্রত্যেককে ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো দু’মাসের কারাদন্ডের আদেশ দেন।
মামলার বাদী এসএ টিভির ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি মো. মনিরুজ্জামান পলাশ রায়ে সন্তোাষ প্রকাশ করেছেন। রায়ের পর বুধবার বিকেলে তিনি জানান, মাদক সংক্রান্ত খবর সংগ্রহে গেলে ২০১৫ সালের ২১ ফেব্রুয়ারী এসএ টিভির ’খোঁজ’ টিমের প্রধান প্রতিবেদন এসইউ সেলিম, ক্যামেরা পার্সন আশিক ইসলাম ও গাড়ি চালক হাবিব মিয়ার উপর বিজয়নগরের মিরাসানী এলাকায় হামলা হয়। এ ঘটনায় তিনি বাদী হয়ে বিজয়নগর থানায় মামলা দায়ের করেন। এর মধ্যে বাচ্চু মিয়া ও জসিম মিয়া জেল হাজতে আছেন। বাকিরা পলাতক রয়েছেন।

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ