বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় ইয়াবাসহ যুবক গ্রেফতার

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর থেকে ইয়াবা ট্যাবলেটসহ সুমন মিয়া (২৭) নামের একজনকে গ্রেফতার করেছে পুলিশ। আজ বুধবার সকালে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। সে সরাইল উপজেলার শাহবাজপুরের দীবপুর গ্রামের মৃত আরজু মিয়ার ছেলে। বিজয়নগর থানার ওসি (তদন্ত) কবীর হোসেন জানান, আজ সকালে সুমন বিজয়নগর থেকে ইয়াবা নিয়ে ভৈরব যাওয়ার পথে গোপন সংবাদের ভিত্তিতে থানা পুলিশ অভিযান চালিয়ে চান্দুরা জ্বিলানী পাম্পের কাছ থেকে তাকে আটক করে। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে ৩১ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। তিনি আরো বলেন, এ ব্যাপারে থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ