,

দেশের স্বার্থের বাইরে গিয়ে ভারতের সাথে কোন চুক্তি করা হবে না-ব্রাহ্মণবাড়িয়ায় ওবায়দুল কাদের

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মণবাড়িয়া : বাংলাদেশ আওয়ামীলীগের সাধারন সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতু ম্ন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের ১৬ কোটি মানুষের স্বার্থের বাইরে গিয়ে ভারতের সাথে কোন চুক্তি করা হবে না। দেশের সার্বভৌমত্ব সমুন্নত রেখেই সব চুক্তি সম্পাদিত হবে। সাংাবাদিকদের অপর প্রশ্নের জবাবে তিনি বলেন বিএনপি একটি বড় রাজনৈতিক দল ।নির্বাচনে অংশ নেয়া তাদের রাজনৈতিক অধিকার। তারা গোপনে নির্বাচনের প্রস্তুতি নিলেও তা প্রকাশ করছে না।আশা করি বিএনপি তার ভুলের পূনরাবৃত্তি করবেনা। আজ মঙ্গলবার বিকালে সিলেট যাত্রাকালে ঢাকা-সিলেট মহাসড়কে ব্রাহ্মণবাড়িয়ার সরাইলের শাহবাজপুরে এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মোঃ মিজানুর ররহমান,সড়ক ও জনপথ বিভাগের নির্বাহী প্রকৌশলী আবু এহতেশাম রাশেদ, জেলা আওয়মীলীগের সাধারন সম্পাদক আল মামুন সরকার সহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তা এবং রাজৈনতিক নেতৃবৃন্দ। পরে তিনি সিলেটের উদ্দেশ্য যাত্রা করেন।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে