ক্ষমতায় থাকলে ইতিহাস সৃষ্টি ,আর চলে বিকৃত হয়- এড.জিয়াউল হক মৃধা, এমপি
নিজস্ব প্রতিবেদক : জাতীয় পার্টি কেন্দ্রীয় ভাইস চেয়ারম্যান ও ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনের সংসদ সদস্য এড.জিয়াউল হক মৃধা বলেছেন এই দেশে ক্ষমতায় থাকলে ইতিহাস সৃষ্টি, আর চলে বিকৃত হয়। তবে তিনি শিক্ষার্থীদের এই দেশের বিকৃত ইতিহাস নয়,প্রকৃত ইতিহাস জানার জন্য আহবান জানান। গতকাল সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জে কামাউড়া তিন্নি আনোয়ার মহিলা কলেজে এইচএসসি পরীক্ষার্থী ও বার্ষিক সংস্কৃতি অনুষ্ঠানে প্রধান অতিথি বক্তবে এই কথা বলেন। তিন্নি আনোয়ার মহিলা কলেজ গভনিং বডি সভাপতি ও প্রতিষ্ঠাতা ক্যাপ্টেন (অব:) আ.ফ.ম আনোয়ারুল হকের সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন কলেজের অধ্যক্ষ তাসপিয়া জান্নাত চৌধুরী, কলেজ গভনিং সদস্য মো.মিজানুর রহমান। এসময় শিক্ষার্থীদের মধ্যে বক্তব্য রাখেন আছিয়া বেগম। আলোচনা সভা শেষে প্রধান অতিথি বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা ও সংস্কৃতি প্রতিযোগিতার বিজয়ীদের হাতে পুরস্কার বিতরণ করেন।











