সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাগরিক সংবর্ধনাকে ঘিরে সাংবাদিকদের সাথে মতবিনিময়

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদের চেয়ারম্যান শফিকুল আলমের নাগরিক সংবর্ধনা নিয়ে সাংবাদিকদের সাথে মতবিনিময় করা হয়েছে। জেলা পরিষদ নির্বাচিত চেয়ারম্যান শফিকুল আলমের সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে সংবাদ সম্মেলন করে শঙ্কার কথা জানিয়েছেন আয়োজকরা।  আগামী ২৩ মার্চ ব্রাহ্মণবাড়িয়া পৌর-শহরের জাতীয় বীর আব্দুল কুদ্দুস মাখন মুক্তমঞ্চে জেলা সম্মিলিত নাগরিক সমাজের ব্যানারে জেলা পরিষদ চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা অনুষ্ঠান হওয়ার কথা রয়েছে।

সংবর্ধনা অনুষ্ঠান উপলক্ষে সোমবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়া মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ভবনের হলরুমে আয়োজিত সংবাদ সম্মেলনে আয়োজকরা অভিযোগ করে বলেন, সংবর্ধনার দিন কুমিল্লায় যাওয়ার জন্য আওয়ামী লীগ ৩০টি বাস ভাড়া করেছে। এছাড়া অনেক অতিথিকে ফোন করে অনুষ্ঠানে না আসার জন্য অনুরোধ করা হচ্ছে। তবে সংবর্ধনা অনুষ্ঠান নিয়ে যে ঝামেলা করতে চাইবে এর দায়ভার তাকেই নিতে হবে বলে হুঁশিয়ারি দেন আয়োজকরা। সংবাদ সম্মেলনের বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের উপদেষ্টা আমানুল হক সেন্টু, সহ-সভাপতি ও সাবেক পৌর মেয়র মো. হেলাল উদ্দিন, সহ-সভাপতি তাজ মো. ইয়াছিন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি মিনারা আলম প্রমুখ।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট