শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

বিজয়নগর থেকে সহস্ত্রাধিক পিস ইয়াবা সহ মাদক ব্যবাসায়ী গ্রেফতার

news-image

আমিরজাদা চৌধুরী, ব্রাহ্মনবাড়িয়া : ব্রাহ্মণবাড়িয়ার সীমান্তবর্তী বিজয়নগর থেকে এক হাজার ১০ পিস ইয়াবা সহ মনু মিয়া (৩৮) নামের এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪ ভৈরব ক্যাম্প। সে পার্শ্ববর্তী মাধবপুর উপজেলার আলীনগর গ্রামের ফিরোজ মিয়ার ছেলে। র‌্যাব জানায়, শুক্রবার রাতে বিজয়নগর থানার হরষপুর ইউনিয়নের পাঁচগাঁও গ্রামের একজন মাদক ব্যবসায়ী মাদকদ্রব্য নিয়ে ঢাকায় যাচ্ছে এমন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১৪, ভৈরব ক্যাম্পের একটি আভিযানিক দল মেজর শেখ নাজমুল আরেফিন ও এডি চন্দন দেব নাথ এর নেতৃতে সেখানে অভিযান চালায়। এ সময় মনু মাদকদ্রব্য ফেলে পালানোর চেষ্টাকালে ধাওয়া করে তাকে আটক করা হয়। পরে তল্লাশি চালিয়ে তার কাছ থেকে এক হাজার ১০ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয়। জব্দকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৪ লাখ ৬ হাজার টাকা। তার কাছ থেকে মাদকদ্রব্য বিক্রির ৩ হাজার টাকা এবং একটি মোবাইল সেট জব্দ করা হয়েছে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা হয়েছে।

 

এ জাতীয় আরও খবর

গ্যাস সংকটে সিএনজি ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন, বিপাকে চালকরা

দুই দফা বাড়ার পর স্বর্ণের দামে বড় পতন

রাষ্ট্রপতি সাহাবুদ্দিন আজ পদত্যাগ করছেন

আলুর নাগেট তৈরির রেসিপি জেনে নিন

ভালোবাসা পেলাম, এবার তার যোগ্য হওয়ার পালা : ফারিয়া

অবশেষে অনশন ভাঙলেন সোনাম ওয়াংচুক

ফ্ল্যাট থেকে গৃহকর্মীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

মাংস, ডিম ও ব্রয়লারের দাম স্থিতিশীল থাকলেও বেড়েছে মাছের দাম

নয়াদিল্লিতে বিক্ষোভ : শিক্ষা সচিবকে অপসারণ করল ভারত

বাংলাদেশসহ ৬০ দেশের ওপর যুক্তরাষ্ট্রের নতুন শুল্ক আরোপ

বাগেরহাটে খানজাহান আলী মিশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন

নারীদের আত্মনির্ভরশীল করতে সমবায় সমিতির উদ্যোগ