,

১১ হত্যায়ও নেই অনুশোচনা

news-image

নিউজ ডেস্ক : ট্রিপল মার্ডারসহ ১১ হত্যা মামলার আসামি মাসুম (৪৫) ফের গ্রেফতার হয়েছে। কদমতলী থানা পুলিশ গতকাল বৃহস্পতিবার ভোরে নারায়ণগঞ্জের কাঁচপুর এলাকা থেকে তাকে গ্রেফতার করে।

কদমতলী থানার ওসি কাজী ওয়াজেদ আলী বলেন, মাসুম পেশাদার কিলার। সে শ্যামপুরের বটতলা এলাকার স্থায়ী বাসিন্দা। এক সময় সে এলাকায় জমির দালালির সঙ্গে জড়িত ছিল। ১৯৯৮ সালে এলাকার আধিপত্য নিয়ে শ্যামপুরের মেরাজনগরের ‘ ডিস বাবু’কে হত্যা করে। একই বছর হত্যা করে ওয়াসা এলাকার স্বপন ও মোহাম্মদবাগস্থ একটি ক্লিনিকে ঢুকে কালু নামে অপর এক যুববকে। পরবর্তীতে ১৯৯৯ সালের শেষদিকে গ্রেফতার হয় মাসুম। আর আট বছর জেল খাটার পর ২০০৭ সালের শেষ দিকে জামিনে সে ছাড়া পায়। আবার শুরু করে সন্ত্রাসী কর্মকাণ্ড। সর্বশেষ ২০১১ সালে শ্যামপুরের জিয়া সরণিতে হত্যা করে তার প্রতিপক্ষ গ্রুপের বাবু, জনী ও হাসানকে। ওসি বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাসুম জানিয়েছে, এক সময় সে শান্তিপ্রিয় ছিল। কিন্তু তার প্রথম স্ত্রীর এক ভাইয়ের কারণে সে সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ে। প্রথম হত্যাকাণ্ডের পর তার খুনের নেশা পেয়ে বসে। এরপর একে একে নিজ হাতে ১১ জনকে হত্যা করে। এ নিয়ে তার কোনো অনুশোচনা নেই।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে