সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

নাসিরনগরে অগ্নিকান্ডে ১১ টি ঘর পুড়ে ছাই আরও ৬ টি ঘর ক্ষতিগ্রস্থ

news-image

আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার গুনিয়াউকে বৃহস্পতিবার দুপুরে অগ্নিকান্ডে ১১টি বসতঘর পুড়ে ছাই হয়ে যায়।এসময় অন্যান্য ঘর রক্ষা করতে আরও ৬টি ঘর ভেঙ্গে ফেলা হয়। ক্ষতিগ্রস্থ ও স্থানীয়রা জানায়, উপজেলার গুনিয়াউক গ্রামের পাঠান পাড়ায় হোসেন আলী ও সাগর আলীর ঘরে বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে অগ্নিকান্ডের সূত্রপাত হয়। মুহুর্তের মধ্যে আগুনের লেলিহান শিখা চারিদিকে ছড়িয়ে পড়লে কেউ ঘর থেকে কিছুই বের করতে পারেনি। অগ্নিকান্ডে ঘরে থাকা বিভিন্ন ফসলসহ প্রায় ৫০ লাখ টাকার মালামাল পুড়ে ছাঁই হয়ে যায় বলে স্থানীয়দের ধারনা। সংবাদ পেয়ে মাধবপুর থেকে দমকল বাহিনীর লোকজন এসে এলাকাবাসীর সহযোগিতায় আগুন নিয়ন্ত্রনে আনতে সক্ষম হয়। গুনিয়াউক ইউপি চেয়ারম্যান মোঃ আবুল হোসেন জানান, বৈদ্যুতিক সর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত্র হয়। অগ্নিকান্ডে ১১ টি ঘর পুড়ে যায় এবং আরও ৬টি ঘর ক্ষতিগ্রস্থ হয়েছে। বর্তমানে ক্ষতিগ্রস্থরা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোঃ লিয়াকত আলী অগ্নিকান্ডের কথা স্বীকার করে জানায় ক্ষতিগ্রস্থ পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।

এ জাতীয় আরও খবর

শেয়ার জালিয়াতির মামলায় আসামি সাহাবুদ্দিন

শাপলা চত্বরে হত্যা মামলায় ৪১ আসামি, তালিকায় হাসিনা-আজিজ-বেনজীর

‘স্পিরিট’-এ দীপিকার বদলে ক্যাটরিনা, বাড়ছে জল্পনা

প্রযুক্তি ও গবেষণায় স্বনির্ভর হতে গুরুত্ব দিচ্ছে সরকার

রাজধানীতে আতঙ্ক, সক্রিয় ভাড়াটে খুনিদের তালিকা হালনাগাদ

ঢাকার বায়ুমান আজ সহনীয় পর্যায়ে

থার্ড টার্মিনাল দুর্নীতির অভিযোগ নিয়ে মুখ খুললেন বিমানমন্ত্রী

আন্দোলনে গতি ফেরাতে সক্রিয় হন তারেক রহমান, আসে তিন দাবির আলটিমেটাম

মার্কিন হামলা বন্ধ থাকলে পাল্টা হামলাও বন্ধ রাখবে ইরান

ঢাকায় তাপমাত্রা কমার সম্ভাবনা নেই

সিয়াটলে বন্দুক হামলায় নিহত ২, আটক সন্দেহভাজন

এক বছর পর চালু হলো ঢাকা-নারিতা সরাসরি ফ্লাইট