বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ফেসবুক সদরদফতরে ‘বাংলাদেশ ডেস্ক’ চাইবে সরকার

news-image

ফেসবুক কর্তৃপক্ষের কাছে বাংলাদেশের জন্য আদালা ডেস্ক রাখার অনুরোধ জানানো হবে বলে জানিয়েছেন ডাক ও টেলিযোগাযোগ বিভাগের প্রতিমন্ত্রী তারানা হালিম। তিনি বলেন, ‘যেহেতু ফেসবুক সারা বিশ্বে চলে, তাই বাংলাদেশসহ অন্যান্য দেশের জন্য যাতে আলাদা আলাদা ডেস্ক রাখা হয় সে অনুরোধ জানানো হবে। এর উদ্দেশ নিজ নিজ দেশের সংস্কৃতির ওপর ভিত্তি করে সমস্যার সমাধান করা।’

বৃহস্পতিবার বিকেলে সচিবালয়ে মন্ত্রণারয়ের সভাকক্ষে এক ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন। এর আগে মন্ত্রণালয়ের সভাকক্ষে স্বরাষ্ট্রমন্ত্রণালয়, বিটিআরসিসহ সংশ্লিষ্টদের নিয়ে আন্তঃমন্ত্রণালয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে আগামী ৩০ মার্চ সিঙ্গাপুরে অনুষ্ঠিতব্য ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে বৈঠকে কী কী বিষয় নিয়ে আলোচনা হবে সেগুলো নির্ধারণ করা হয়।

তারানা হালিম বলেন, ‘আমরা ‍অনুরোধ জানাবো সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো ব্যবহার করে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবণতি ঘটে এমন বিষয়ে প্রতিকার সংক্রান্ত সহযোগীতা চাওয়া হবে। তদন্ত চলছে এমন সব মামলার বিষয়ে তথ্য চাইবো। ফেসবুক অ্যাকাউন্ট খুলতে ভেরিফিকেশন নীতিমালা কঠোরভাবে বাস্তবায়ন চাইবো।’

ফেসবুক যদি সরকারের আহ্বানে সাড়া না দেয়, তাহরে কি ফেসবুক বন্ধ করে দেওয়া হবে? এমপ্রশ্নের জবাবে তিনি আরও বলেন, ‘আমাদের আহ্বানে ফেসবুক সাড়া না দিলে আমরা ফেসবুক বন্ধ করবো না। আমাদের বিশ্বাস দ্বিপাক্ষিক আলোচনার মাধ্যমে সব সমস্যার সমাধান করা সম্ভব।’

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ