বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দরে আমদানি-রফতানি পুণরায় শুরু

news-image

নিজস্ব প্রতিবেদকএকদিন বন্ধের পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আজ মঙ্গলবার থেকে সব ধরনের পণ্য আমদানি-রফতানি কার্যক্রম পুণরায় শুরু হয়েছে। দোল পূর্ণিমা ও হোলি উৎসবের কারণে ভারতীয় ব্যবসায়ীদের সিদ্ধান্তে সোমবার পণ্য আমদানি-রফতানি বন্ধ রাখা হয়। তবে আমদানি-রফতানি বন্ধ থাকলেও আখাউড়া-আগরতলা ইন্টিগ্রেটেড চেকপোস্ট (আইসিপি) দিয়ে দুই দেশের পাসপোর্টধারী বৈধ যাত্রী পারাপার স্বাভাবিক ছিল বলে জানিয়েছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ। আখাউড়া স্থলবন্দরের আমদানি-রফতানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক মনির হোসেন বাবুল জানান, দোল পূর্ণিমা ও হোলি উৎসবের কারণে সোমবার ভারতের শ্রমিকরা পণ্য পরিবহন করতে পারবে না। এজন্য পণ্য আমদানি-রফতানি কার্যক্রম বন্ধ রাখা হয়। আজ মঙ্গলবার সকাল থেকে যথারীতি সব ধরনের পণ্য আমদানি-রফতানি শুরু হয়েছে। প্রসঙ্গত প্রতিদিন আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারতের সেভেন সিস্টার খ্যাত সাতটি অঙ্গরাজ্যে মাছ, পাথর, প্লাস্টিক ও সিমেন্টসহ অর্ধ-শতাধিক পণ্য রফতানি করা হয়।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ