সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

আখাউড়ায় আনসার ভিডিপি সমাবেশ অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় আনসার ভিডিপি ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর ইউনিয়ন সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার বেলা ১১টায় উপজেলার উত্তর ইউনিয়নের আজমপুর রেলওয়ে মুক্ত স্কাউট গ্রুপ কার্যালয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি ছিলেন আনসার ও ভিডিপি জেলা কমাড্যান্ট মো: মাহবুবুর রহমান। মুক্তিযোদ্ধা মো: আজিজুর রহমানের সভাপতিত্বে সমাবেশে অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন আশুগঞ্জ উপজেলা ভিডিপি কর্মকর্তা নওশের খাদেম, আখাউড়া উপজেলা আনসার ভিডিপি ভারপ্রাপ্ত কর্মকর্তার নুরুন্নাহার বেগম ও হাজী মো: রফিকুল ইসলাম প্রমুখ।

 সমাবেশে উপজেলার ১৮টি প্লাটুনের ৫৭৬ জন আনসার সদস্য নারী-পুরুষ উপস্থিত ছিলেন। পরে কয়েকজন আনসার সদস্যকে ভাল কাজের জন্য সাইকেল, সেলাই মেশিন, ছাতা ও ক্রোকারিজ সামগ্রী তুলে দেন প্রধান অতিথিসহ অন্যরা। প্রধান অতিথির বক্তৃতায় আনসার সদস্যদের উদ্দেশ্যে জেলা কমান্ড্যান্ট মো: মাহবুবুর রহমান বলেন, আখাউড়া একটি সীমান্তবর্তী এলাকা। এখানে মাদকের বিস্তার রয়েছে। মাদক নির্মূলে নিজ নিজ অবস্থান থেকে কাজ করতে হবে। সামাজিক অনিয়ম, অনাচার প্রতিরোধে এগিয়ে আসার পাশাপাশি দেশ বিরোধী কর্মকান্ডে জড়িতদের সম্পর্কে প্রশাসনকে তথ্য দেয়ার পরামর্শ দেন।

এ জাতীয় আরও খবর

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি

যথাসময়ে রাষ্ট্রপতি নির্বাচন হবে: মির্জা ফখরুল

আইনশৃঙ্খলা উন্নত না হলে বিনিয়োগ আসবে না: স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশি পাসপোর্টে ৩৫ দেশে সহজ ভ্রমণ সুবিধা