ফান্দাউক দরবার শরীফ : বৃষ্টিকে উপেক্ষা করে লাখো মুসল্লির সমাগম

news-image

আকতার হোসেন ভুইয়া, নাসিরনগর : নাসিরনগর উপজেলার ফান্দাউক দরবার শরীফের  পীরে  কামেলে মোকাম্মল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ আবদুস ছাত্তার নকশে বন্দী  (রঃ) ও পীরে কামেলে মোকাম্মেল হযরত শাহসূফী আলহাজ্ব সৈয়দ নাছিরুল হক (মাসুম) নকশে বন্দী মোজাদ্দেদী ফান্দাউকী (রঃ) দ্বয়ের ২ দিনব্যাপী বার্ষিক ইছালে ছওয়াব মাহফিল আখেরী মোনাজাতের মধ্য দিয়ে আজ রবিবার শেষ হয়েছে। বাদ ফজর আখেরী মোনাজাত পরিচালনা করেন ফান্দাউক দরবার শরীফের  গদ্দীনিশীন আলহাজ্ব মাওলানা সৈয়দ ছালেহ আহ্মাদ (মামুন) । এবারের মাহফিলে বৃষ্টিকে উপেক্ষা করে লাখো মুসল্লির উপস্থিতিতে মুখরিত সন্ধ্যা বিধৌত ফান্দাউক দরবার শরীফে প্রায় ৪০ মিনিট মোনাজাতে মুসলিম উম্মার  ঐক্য কামনাসহ দেশ ও জাতির স্বার্থে ঐক্যের পাশাপাশি দলমত নির্বিশেষে দেশ প্রেমিকদের ঐক্যবদ্ধ হতে পরম করণাময় আল্লাহর দরবারে শান্তি কামনা করা হয়। ঈমান ও ইসলাম নিয়ে বাচাঁর জন্য আল্লাহর নিকট দোয়া করা হয়। উল্লেখ্য, মাহফিলে ফান্দাউক মদিনাতুল উলুম মাদ্রাসার ৬ জন ছাত্রকে পাগড়ি প্রদান করা হয়।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান