বৃহস্পতিবার, ৪ঠা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২১শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

সরাইলে যুবলীগের দু’গ্রুপের পাল্টাপাল্টি কর্মসূচি এলাকায় উত্তেজনা, ১৪৪ ধারা জারী

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার শাহজাদাপুর ইউনিয়ন শাখা যুবলীগের পাল্টাপাল্টি কর্মসূচিকে কেন্দ্র করে গত ২দিন ধরে সেখানে চলছে উত্তেজনা। সংঘাত সংঘর্ষ ও সহিংসুতার আশঙ্কায় গোটা ইউনিয়নে ১৪৪ ধারা জারী করেছেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিষ্ট্রেট উম্মে ইসরাত। আজ বৃহস্পতিবার সকাল ১০ টা থেকে সেখানে চলছে ১৪৪ ধারা। আইনশৃঙ্খলার অবনতি ঠেকাতে আজ সকাল থেকেই সেখানে অবস্থান করছে পর্যাপ্ত পরিমান পুলিশ। ইউএনও’র দফতর, দলীয় ও স্থানীয় একাধিক সূত্র জানায়, সম্প্রতি শাহজাদাপুর ইউনিয়ন আওয়ামী যুবলীগের দুটি আহবায়ক কমিটি গঠন করেছেন সরাইল উপজেলা যুবলীগের দুই গ্রুপের নেতারা। ফলে কমিটি ঘোষনা পর থেকেই ওই ইউনিয়নে যুবলীগের দুই গ্রুপে উত্তেজনা বিরাজ করছে। এক গ্রুপের আহবায়ক আকিল উদ্দিন ও আরেক গ্রুপের আহবায়ক শেখ মোঃ দেলোয়ার হোসেন জীবন আজ ওই ইউনিয়নে আনন্দ মিছিল করার ঘোষনা দেন। একই দিনে একই সময়ে উভয় গ্রুপের আনন্দ মিছিলকে ঘিরে গোটা ইউনিয়নে ছড়িয়ে পড়ে উদ্বেগ উৎকন্ঠা ও টান টান উত্তেজনা। বিষয়টি জেনে উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাত গত বুধবার রাতেই গোটা ইউনিয়নে ১৪৪ ধারা জারীর মাধ্যমে আজ সকাল ১০টা থেকে রাত ১১টা পর্যন্ত সেখানে যেকোন ধরনের সভা সমাবেশ ও মিছিল নিষিদ্ধ ঘোষনা করেছেন। বিষয়টি আজ সকাল সাড়ে ৮টা থেকে সমগ্র ইউনিয়নে মাইকিং করে সকলকে জানিয়ে দেন ইউএনও। আজ সকাল ১০টা থেকে সেখানে সরাইল থানার অফিসার ইনচার্জ (ওসি) রুপক কুমার সাহার নেতৃত্বে চলছে পুলিশের টহল।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ