,

ব্রাহ্মণবাড়িয়ায় সম্প্রীতি সঙ্গীত সন্ধ্যা দুদেশের মৈত্রীর বন্ধনকে আরও সুদৃঢ় করবে-আল মামুন সরকার

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়া বাংলাদেশ ও নেপালের শিল্পীদের সুর সঙ্গীতে মূর্চ্ছনায়  দুদেশের সম্প্রীতির সঙ্গীত সন্ধ্যা গতকাল বুধবার রাতে অনুষ্ঠিত হয়েছে। মহান মুক্তিযুদ্ধের স্মৃতিবিজরিত মার্চ মাসে  এবং আর্ন্তজাতিক নারী দিবসে ব্রাহ্মণবাড়িয়া সাহিত্য একাডেমির আয়োজনে জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে অনুষ্ঠানে নেপালের উচ্চাঙ্গ ও লোক সংগীত শিল্পী সুজাতা বর্মা এবং বাংলাদেশের লোক শিল্পী রতন দেব সঙ্গীত পরিবেশন করে। অনুষ্ঠানের শুরুতে বিশিষ্ট লোক সঙ্গীত শিল্পী গবেষক কলিকাপ্রসাদ ভট্টাচার্যের মৃত্যুতে ১ মিনিট দাঁড়িয়ে নীরবতা পালন করা হয়।

অনুষ্ঠান উদ্বোধন করেন মহান মুক্তিযুদ্ধের বীর মুক্তিযোদ্ধা জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেনের সভাপতিত্বে স্বাগত বক্তব্য রাখেন সাহিত্য একাডেমির সাধারণ সম্পাদক একেএম শিবলী।
উদ্বোধনকালে বীর মুক্তিযোদ্ধা আল মামুন সরকার বলেন, মহান মুক্তিযুদ্ধে নেপাল আমাদের বন্ধুপ্রতীম হয়ে সমর্থন  জানিয়েছে। দুদেশের মধ্যে সম্প্রীতির বন্ধন দীর্ঘদিনের । বাংলাদেশ নেপাল সম্প্রীতি সঙ্গীত সন্ধ্যা দুদেশের মৈত্রীর বন্ধকে আরও সুদৃঢ় করবে।
সাহিত্য একাডেমির সভাপতি কবি জয়দুল হোসেন বলেন,আমরা বিশ্বাস করি  সকল দেশের সকল মানুষের মাঝে সৌহার্দ সম্প্রীতি ভ্রাতৃত্বের বন্ধনে আমরা অসাম্প্রদায়িক শান্তির চাই। এক্ষেত্রে এই সম্প্রীতি সন্ধ্যা সকলকেই অণুপ্রাণিত করবে। সাহিত্য একাডেমির পরিচালক অধ্যাপক মানবর্দ্ধন পালের সঞ্চালনায় অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে ছিলেন সমন্বয়কারী শরাফত হোসেন , সদর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার আবু হোরায়রাহ, সুর সম্রাট আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক কবি আবদুল মান্নান সরকার,  সাংস্কৃতিক জোটের আহবায়ক আব্দুন নূর, ব্রাহ্মণবাড়িয়া শিল্পী সংসদের সভাপতি আল আমীন শাহীন প্রমুখ। অনুষ্ঠানে অন্যান্য শিল্পীদের মধ্যে ছিলেন সুদীপ্ত সাহা মিঠু আব্দুর রাহিম প্রশান্ত সাহা, তাসলিমা রীমা সহ অন্যান্যরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে