সরাইলে আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষ্যে র্যালী ও আলোচনা সভা অনুষ্ঠিত
সরাইল উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয় কর্তৃক আয়োজিত, আন্তর্জাতিক নারী দিবস ২০১৭ উপলক্ষ্যে র্যালীও আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
৮ই মার্চ বুধবার সকাল ১১ঘটিকার সময় উপজেলা প্রশাসনের সহযোগিতায় “নারী-পুরুষ সমতায় উন্নয়নের যাত্রা – বদলে যাবে বিশ্বকর্মে নতুন মাত্রা” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে একটি র্ালি বের হয় উপজেলা চত্বর হইতে। নারী নির্যাতন..নারী নির্যাতন – বন্ধ কর, করতে হবে। বাল্যবিবাহ..বাল্যবিবাহ – বন্ধ কর, করতে হবে। এই শ্লোগানে শ্লোগানে সরাইলের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরে এসে র্ালিটি শেষ হয়। পরবর্তীতে উপজেলা পরিষদ মিলনায়তনে, উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে ইসরাতের সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সংসদ সদস্য এডভোকেট মোঃ জিয়াউল হক মৃধা। বিশেষ অতিথি উপজেলা ভাইস চেয়ারম্যান- মোঃ শের আলম মিয়া। বিশেষ অতিথি সরাইল কলেজের অধ্যক্ষ- মৃধা আহমেদুল কামাল। বিশেষ অতিথি সরাইল সদর ইউনিয়নের চেয়ারম্যান- আব্দুল জব্বার। স্বাগত বক্তব্য রাখেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা -মোছাঃ ফাতেমা আক্তার। অতিথিদের বক্তব্যে বলেন, ১৯৯১ সাল থেকে বাংলাদেশে আন্তর্জাতিক নারী দিবস পালন করে আসছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার নারী উন্নয়নের জন্য সবচেয়ে বেশি ভূমিকা রাখছেন। বাংলাদেশের সর্বোচ্চ স্থান থেকে শুরু করে সর্বনিম্ন স্থান পর্যন্ত কাজ করছেন নারী। এমনকি বাংলাদেশের প্রধানমন্ত্রী ও বিরোধীদল নেত্রী পর্যন্ত নারী। এছাড়াও নারী দিবস উপলক্ষ্যে বিভিন্ন দিক নির্দেশনামূলক বক্তব্য রাখেন। এছাড়া বক্তব্য রাখেন নারী নেত্রী- মোছাঃ ফিরোজা বেগম প্রমুখ। আলোচনা সভা সঞ্চালনায় ছিলেন মোঃ শরীফ উদ্দিন।











