বাঞ্ছারামপুরে নারী দিবস : সন্তানদের জঙ্গী ও মাদক থেকে দূরে রাখুন-হাসু ইসলাম
বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার পাড়াতলী পূর্ব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২শত শিশু শিক্ষার্থীর মধ্যে আন্তজাতীক নারী দিবস উপলক্ষে টিফিন বক্স বিতরণ করা হয়েছে। গতকাল বুধবার বেলা ১২টার দিকে উপজেলা পরিষদের উদ্যোগে অনুষ্ঠানে উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি হাসু ইসলাম প্রধান অতিথি ছিলেন। এ সময় ছয়ফুল্লাকান্দি ইউপি চেয়ারম্যান আমিনুল ইসলাম তুষার, বাঞ্ছারামপুর থানার পরিদর্শক (তদন্ত) সাব্বির রহমান, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জলি আক্তার।
সাবেক মুক্তিযোদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ক্যাঃ এ,বি তাজুল ইসলামের সহধর্মীনি মিসেস হাসু ইসলাম বলেন, আপনারা মা-বাবারা আরও সচেতন হয়ে শিশুদেরকে সুশিক্ষায় শিক্ষিত করে তুলতে হবে। আপনার সন্তানরা যেন কোনোভাবেই মাদকাসক্ত কিংবা জঙ্গীবাদের সঙ্গে না জড়ায় সেদিকে সার্বক্ষনিক নজর রাখতে হবে।











