বাঞ্ছারামপুরে আন্তর্জাতিক নারী দিবস পালিত
বাঞ্ছারামপুর(ব্রাহ্মণবাড়িয়া)প্রতিনিধি : বুধবার ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বর্ণাঢ্য আয়োজনের মাধম্যে আন্তর্জাতিক নারী দিবস পালিত হয়েছে। সকালে উপজেলা প্রশাসনের সামনে স্থানীয় বিভিন্ন পেশার নারীদের নিয়ে মানববন্ধণ র্যালী ও শোভাযাত্রা বের হয়। পরে উপজেলা মিলনায়তনে বাঞ্ছারামপুর উপজেলা প্রশাসনের উদ্দোগ্যে নারী দিবসের তাৎপর্য্য তুলে ধরে আলোচনা অনুষ্ঠিত হয়।
বাঞ্ছারামপুর উপজেলা মহিলা আওয়ামী লীগের সভা-নেত্রী মিসেস হাসু ইসলাম-কে প্রধান অতিথি করে উক্ত আলোচনা অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার মোঃ শওকত ওসমান। এ ছাড়া বিশেষ অতিথি হিসাবে ছিলেন উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব নুরুল ইসলাম, পৌরমেয়র খলিলুর রহমান (টিপু মোল্লা) উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান মিসেস জলি আমির ও মিন্টু রঞ্জন সাহা, উজানচর ইউপি চেয়ারম্যান কাজী জাদিদ আল-রহমান জনি।











