ব্রাহ্মণবাড়িয়ায় নারী দিবস উপলক্ষ্যে র‌্যালী ও আলোচনা সভা

news-image

তৌহিদুর রহমান নিটল, ব্রাহ্মণবাড়িয়া : ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী সমাজ যথাযোগ্য মর্যাদায় দিনটি পালনের লক্ষ্যে ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার উদ্যোগে বর্ণাঢ্য র‌্যালী, আলোচনা সভা এবং তৃণমূল নারী সংগঠকদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। সকালে স্থানীয় সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তন চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‌্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। পরে সুর সম্রাট ওস্তাদ আলাউদ্দিন খাঁ পৌর মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান। ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়র নায়ার কবীর এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার), জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার, সদর উপজেলা চেয়ারম্যান মোঃ জাহাঙ্গীর আলম প্রমূখ। আলোচনা শেষে অতিথিবৃন্দতৃণমূল নারী সংগঠকদের সংবর্ধিত করে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান