বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত

news-image

আমিরজাদা চৌধুরী : ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় বাসচাপায় তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার রাত ৭টার দিকে উপজেলার রামপুর এলাকায় সিলেটগামী একটি যাত্রীবাহী বাস তাদের চাপা দিলে ঘটনাস্থলেই নিহত হন তারা।

এ ঘটনার সত্যতা স্বীকার করে সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বলেন, বাসটি পালিয়ে গেছে। লাশ তিনটি উদ্ধার করা হয়েছে। নিহত তিনজনের পরিচয় পাওয়া গেছে। তাঁরা হলেন- মোটরসাইকেল আরোহী সরাইল উপজেলার সদর ইউনিয়নের পশ্চিম কুট্টাপাড়া গ্রামের মনু মিয়ার ছেলে সোহাগ মিয়া (২৮) ও একই গ্রামের আবদুল বাছির মিয়ার ছেলে মনির হোসেন। চালক আশুগঞ্জ উপজেলার দুর্গাপুর ইউনিয়নের সোহাগপুর গ্রামের বাসিন্দা রফিক মিয়া (২৮)।

ওসি হুমায়ুন জানান, আরোহী দুজনের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে মামলার প্রস্তুতি চলছে।

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ