নাসিরনগরে মন্দিরে মূর্তিচুরির মামলায় গ্রেফতার ৬, আদালতে ৫ দিনের রিমান্ডের আবেদন

news-image

নিজস্ব প্রতিবেদক : ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে মন্দির থেকে মুর্তি চুরির ঘটনায় ৬ জনকে গ্রেফতার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে পৃথক অভিযানে তাদের গ্রেফতার করা হয়। পুলিশ সূত্রে জানাযায়, ফান্দাউক গ্রামের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গতকাল সোমবার মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই সাধন কান্তি চৌধুরী ৫ দিনের রিমান্ডের আবেদন করেন গ্রেফতারকৃত আসামীদেরকে আদালতে হাজির করেন। উল্লেখ্য, শনিবার গভীর রাতে ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে দুর্বৃত্তরা একটি মন্দির থেকে ৫ টি পিতলের মূর্তি ও একটি পুরনো কালো পাথরের মূর্তি চুরি করে। উপজেলার ফান্দাউক ইউনিয়নের ফান্দাউক গ্রামের শ্রী শ্রী গোপীনাথ জিউ মন্দিরে (ইসকন) এ ঘটনা ঘটে। ঘটনার পর রবিবার সকালে ব্রাহ্মণবাড়িযার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) লিয়াকত আলী ও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর ঘটনাস্থল পরিদর্শন করেছেন। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ আবু জাফর বলেন, চুরি যাওয়া মূর্তিসহ অন্যান্য জিনিসপত্র উদ্ধারের চেষ্টা চলছে। এ ঘটনায় গত রবিবার মন্দিরের পুরোহিত গোৗরাঙ্গ চন্দ্র সাহা বাদী হয়ে নাসিরনগর থানায় মামলা করেন। এ পর্যন্ত ৬জনকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতার অভিযান অব্যাহত রয়েছে।

 

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান