নতুন প্রজন্মের শিশুদের শিল্প সাহিত্য সংস্কৃতিতে সম্পৃক্ত করতে হবে-মিজানুর রহমান পিপিএম
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোঃ মিজানুর রহমান পিপিএম (বার ) বলেছেন , শিল্প সাহিত্য সংস্কৃতিতে সম্পৃক্ত থাকলে কেউ অপরাধী হতে পারে না। নতুন প্রজন্মের শিশুদের যথাযথ শিক্ষা শিল্প সাহিত্য সংষ্কৃতি খেলাধূলায় সম্পৃক্ত করে মেধার বিকাশ ঘটাতে হবে, শিশুদের আলোকিত করে গড়ে তুলতে হবে। শিশুদের সঠিকভাবে মুক্ত মনে সাদা মনে বেড়ে উঠার জন্য প্লাটফর্ম তৈরী করতে হবে। ব্রাহ্মণবাড়িয়ায় শিশুদের প্রতিভা বিকাশে শিশু নাট্যম তেমনি একটি প্লাটফর্ম।তিনি আগামীর দেশের স্বার্থে শিশুদের প্রতি যথাযথ যতœ নিয়ে আলোকিত গড়ে তুলতে সকলের প্রতি আহবান জানান।
পুলিশ সুপার দ্বিতীয়বারের মতো পিপিএম পদক পাওয়ায় রোববার ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উদ্যোগে তাকে দেয়া সংবর্ধনার জবাবে তিনি একথা বলেন।
ব্রাহ্মণবাড়িয়া শিশু নাট্যমের উপদেষ্টা চিত্রশিল্পী মোঃ আসাদুর রহমান আলমগীর এর সভাপতিত্বে স্থানীয় সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন পৌর মেয়র মিসেস নায়ার কবীর, নাট্যজন দৈনিক সমতটবার্তার প্রকাশক সম্পাদক, চ্যানেল আই প্রতিনিধি মনজুরুল আলম, সুর স¤্রাট দি আলাউদ্দিন সঙ্গীতাঙ্গনের সাধারণ সম্পাদক কবি আবদুল মান্নান সরকার,সাপ্তাহিক নতুন মাত্রার প্রকাশক সম্পাদক আল আমীন শাহীন, চ্যানেল টুয়েন্টি ফোর ও দৈনিক জনকণ্ঠের স্টাফ রিপোর্টার আলহাজ¦ রিয়াজ উদ্দিন জামি, দৈনিক যায়যায়দিনের জেলা প্রতিনিধি মোঃ বাহারুল ইসলাম মোল্লা,ইউআরসির প্রশিক্ষক জিন্নাতুন নাহার।
দৈনিক দিন দর্পণের নির্বাহী সম্পাদক নজরুল ইসলাম শাহজাদার পরিচালনায় অভ্যর্থনা জানিয়ে শুভেচ্ছা বক্তব্য রাখেন শিশু নাট্যমের সাধারণ সম্পাদক নিয়াজ মোহাম্মদ খান বিটু , স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণ সমন্বয়কারী দীপ্ত মোদক,অভিভাবকদের পক্ষে খুরশিদ আলম তালুকদার, খেলাঘর আসরের পক্ষে জুয়েলুর রহমান রোহান।
অনুষ্ঠানে শিশু নাট্যম আয়োজিত ৩ দিন ব্যাপী শীতকালীন প্রশিক্ষণ ক্যাম্পে অংশগ্রহণকারী খুদে পটুয়াদের পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। পরে শিশু নাট্যমের সংগীত বিভাগের শিক্ষার্থীরা মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করে।











