,

আশুগঞ্জ বিদ্যুৎকেন্দ্রে অগ্নিকাণ্ড, বন্ধ ৩ ইউনিট

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ তাপবিদ্যুৎকেন্দ্রের সুইচ ইয়ার্ডে অগ্নিকাণ্ডের পর তিনটি ইউনিটে উৎপাদন বন্ধ রয়েছে। প্রতিষ্ঠানটির আশুগঞ্জ কেন্দ্রের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী এএসএম সাজ্জাদুর রহমান জানান, শুক্রবার সকাল ৭টার দিকে এই অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। দুর্ঘটনার পর থেকে জাতীয় গ্রিডে ৪২৫ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।

প্রকৌশলী সাজ্জাদুর বলেন, সকালে ১৩২ কেভি গ্রিডলাইনের সুইচ ইয়ার্ডে হঠাৎ আগুন লেগে তাৎক্ষণিকভাবে কেন্দ্রের তিনটি ইউনিটের উৎপাদন বন্ধ হয়ে যায়। বন্ধ হওয়া ইউনিটগুলো হচ্ছে – ৫০ মেগাওয়াটের টিএসকে ইউনিট, ২২৫ মেগাওয়াটের কম্বাইন্ড সাইকেল পাওয়ার প্লান্ট ও ১৫০ মেগাওয়াটের একটি ইউনিট।

আগুনের কারণে গ্রিডলাইনেও ত্রুটি দেখা দেয় জানিয়ে তিনি বলেন, এর ফলে সকাল থেকে কিশোরগঞ্জ, ময়মনসিংহ, জামালপুর, শেরপুর ও নেত্রকোনা জেলায় বিদ্যুৎ সরবরাহ বাধাগ্রস্ত হয়। তবে বিকল্প ব্যবস্থায় অন্য একটি গ্রিডলাইন দিয়ে ইতোমধ্যে বিদ্যুৎ সরবরাহ শুরু করা হয়েছে। আর ঘটনার পরপরই স্থানীয় প্রকৌশলীরা মেরামত শুরু করেছেন। মেরামত করতে দীর্ঘ সময় লাগবে বলে জানালেও আগুনের কারণ বা ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে তাৎক্ষণিকভাবে তিনি কিছু বলতে পারেননি।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে