,

আখাউড়ায় পথশিশুদের আনন্দ উৎসব ও মাদক বিরোধী সভা অনুষ্ঠিত

news-image

নিজস্ব প্রতিনিধি : আখাউায় পথশিশুদের আনন্দ উৎসব ও মাদক বিরোধী আলোচনা সভায় প্রধান অতিথির বক্তৃতায় ব্রাহ্মণবাড়িয়া জেলা পুলিশ সুপার মো: মিজানুর রহমান বলেন, গতকাল বুধবার মাসে ব্রাহ্মণবাড়িয়ায় পুলিশের সাথে বন্দুক যুদ্ধে ও অন্যান্য দূর্ঘটনায় ৭ জন মাদক ব্যবসায়ী মারা গেছে। মাদক ব্যবসায়ীদের হুঁশিয়ার করে তিনি বলেন, মাদক ব্যবসা করে কেউ নিরাপদে থাকতে পারবে না। আমরা মাদক ব্যবসায়ীদের আস্তানা গুড়িয়ে দিব।

আজ বৃহস্পতিবার সকালে আখাউড়া রেলওয়ে স্টেশন চত্বরে স্বেচ্ছা সেবী সংগঠন উদীয়মান সূর্য এর উদ্যোগে ও জেলা পুলিশের সহায়তায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তৃতায় তিনি এসব কথা বলেন। পুলিশ সুপার বলেন, মাদক ব্যবসায়ীরা নিজেদের স্বার্থে ছিন্নমূল শিশুদের ব্যবহার করছে। তাদের হাত থেকে শিশুদেরকে রক্ষা করতে হবে। পিছিয়ে পড়া এসব শিশুরা যাতে অপরাধ কর্মকান্ডে জড়িয়ে না পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে। তাদেরকে লেখাপড়ার সুযোগ করে দিতে হবে। এজন্য তিনি সমাজের বিত্তবান মানুষদেরকে ছিন্নমূল শিশুদের পাশে দাঁড়ানোর আহবান জানান।

আখাউড়া পৌরসভার মেয়র তাকজিল খলিফা কাজলের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য আবুল কাসেম ভূইয়া, আখাউড়া উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পিয়ারা আক্তার পিওনা, রেলওয়ে সহকারী পুলিশ সুপার পারভেজ আলম চৌধুরী, অফিসার ইনচার্জ মো: মোশাররফ হোসেন তরফদার, এপিপি এড. লোকমান হোসেন, প্রেসক্লাব সভাপতি মো: মানিক মিয়া প্রমুখ। অনুষ্ঠান শেষে ছিন্নমূল পথশিশুদের মাঝে শিক্ষা উপকরন বিতরন করেন অতিথিরা।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে