,

আশুগঞ্জে স্কুলছাত্রী হত্যা মামলার প্রধান আসামী গ্রেপ্তার

news-image

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে স্কুলছাত্রী হত্যা মামলার প্রধান আসামী জয়নাল আবেদীন(৩৬)কে গ্রেপ্তার করেছে পুলিশ।বুধবার ভোর রাতে নরসিংদী জেলার রায়পুরা থানার আলগী বাউননগর এলাকার তার এক আত্বিয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। জয়নাল আবেদীন আশুগঞ্জ উপজেলার শরীফপুর ইউনিয়নের দক্ষিন তারুয়া গ্রামের মৃত আব্দুল জলিল মিয়ার ছেলে।

আশুগঞ্জ থানার উপ-পরিদর্শক(এসআই) মো. আমজাদ শেখ জানান, ২১ ফেব্রুয়ারী বিকালে যায়গা জমি নিয়ে পারিবারিক কলহের জের ধরে একই এলাকার মিজানুর রহমানের স্কুলপড়ুয়া মেয়ে নিমু আক্তারকে বেধড়ক মারধর করেন জয়নাল। এসময় নিমু আক্তারের মাথায় লাঠি দিয়ে আঘাত করার কারনে গুরুত্বর জখমপ্রাপ্ত হয় সে। তাৎক্ষনিকভাবে তাকে উদ্ধার করে ব্রাহ্মণবাড়িয়া জেলা সদর হাসপাতালে নেয়া হলে কর্তব্যরত চিকিৎসক তার উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরন করেন। ঘটনার পরদিন সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় নিমু আক্তারের মৃত্যু হয়। ওইদিনই নিমুর মা রুনা আক্তার বাদি হয়ে জয়নালসহ ৫ জনকে আসামী করে আশুগঞ্জ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার পর থেকে জয়নাল এলাকা থেকে গাঁ ঢাকা দেয়।

বুধবার ভোররাতে পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান নির্ণয় করে নরসিংদী জেলার রায়পুরা থানার আলগী বাউননগর এলাকার তার এক আত্বিয়ের বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেন। বৃহস্পতিবার সকালে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।তিনি আরো জানান, এই মামলার অন্য আসামীদেরও গ্রেপ্তারের জন্য অভিযান অব্যাহত আছে।

 

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে