বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ধাত্রী আয়শা : ৫ হাজার শিশুর পৃথিবীর প্রথম আলোর মুখ দেখাতে যিনি ভূমিকা রেখেছেন

news-image

ফয়সল আহমেদ খান, বাঞ্ছারামপুর : নবজাতক ৫ হাজার শিশুর প্রথম কান্না শোনলেন আয়েশা খাতুন।পেশায় তিনি একজন সফল স্বাস্থ্যকর্মী। তার হাতে প্রথম যে সব নবজাতক শিশু জন্ম নেয় তাদেরকে তিনি প্রায় সময়ই শারীরিক অবস্থা সহ তাদের মায়ের খোঁজ খবর নেন। বলতে গেলে, আয়েশার স্নেহ-মমতায় বেড়ে উঠেছে এসব শিশুরা। তিতাসপাড়ের ব্রাহ্মণাবড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার গর্ভবতী মায়েদের আশার আলো,-‘ধাত্রি আয়েশা খাতুন’।আয়েশা খাতুন,-বাঞ্ছারামপুর উপজেলার ফরদাবাদ গ্রামে ১৯৫৮ সালের ৩১ ডিসেম্বর জন্মগ্রহন করেন। তার পিতামৃত আব্দুর রাজ্জাক। তিনি মুরাদনগর উপজেলার রামচন্দ্রপুর রামকান্ত উচ্চ বিদ্যালয় থেকে ১৯৭৬ সালে বিজ্ঞান বিভাগে এসএসসি পাশ করেন। ১৯৮০ সালের ১ জানুয়ারী আয়েশা বাঞ্ছারামপুরের রুপসদী ইউনিয়ন পরিবার পরিকল্পনা পরিদর্শিকা হিসাবে যোগদান করেন। পারিবারিক ভাবে একই উপজেলার কাঞ্চনপুর গ্রামের ফজলু মিয়ার সঙ্গে ১৯৮২ সালের ২৭ মার্চ বিবাহবন্ধনে আবদ্ধ হন। তার পর থেকেই শুরু হয় সাংসারিক জীবন। তার স্বামী ছিলেন ফরদাবাদ ইউনিয়ন পরিষদের সচিব। তিনি ২০০০ সালে ২১ আগষ্ট হৃদক্রিয়া বন্ধ হয়ে মারা যান। ২ সন্তান নিয়ে এখন তিনি চাকুরীটাকে মানবসেবা হিসাবে বেছে নিয়েছেন। আয়েশা শুধু নবজাতক শিশুর কাঁন্নাই শোনেন না, শত শত নারীদের অসুখ-বিসুখের কান্নাও শোনেন,সাধ্যমতো চিকিৎসা সেবা ও ঔষধপত্র কিনে দেন।এলাকাবাসীর সর্বমহলে পরিচিত মুখ আয়শা আপা,চাকুরীতে যোগদানের পর থেকেই তিনি নবজাতক শিশু জন্ম নেওয়ার কাজে জরিত হন। দীর্ঘ ৩১ বৎসরে তিনি ৫ হাজার ১২ জন নবজাতকের পৃথিবীর আলো দেখাতে প্রত্যক্ষভাবে সাহায্য করেছেন।তার কোমল হাত ধওে ভূমিষ্ট করতে সার্বিক সহযোগিতার কারনে,স্বাভাবিক কারনে সেই হাজার-সহস্র দেবশিশুর প্রথম কান্না শোনেছেন বলে কথা প্রসঙ্গে তিনি জানান।

ফরদাবাদ ইউনিয়ন স্বাস্থ্য কমপ্লেক্স থেকে শুরু কওে পাশ্ববর্তীরুপুসদী,পূর্বহাটি,দরিকান্দি,শলফা,ঝুনারচর ইউপি থেকে প্রত্যন্ত নদীবেষ্টিত নৌপথ,দুর্গম পথ-প্রান্তর মাড়িয়ে,কখনো কখনো ভীষন ঝড়-বৃষ্টি,নিকষ কালো অন্ধকারকে নস্যি কওে ঠিকই প্রসবজনিত ব্যথা-য›¿ণা কষ্ট লাঘবে জীবনের ঝুকি নিয়ে সন্তানসম্ভাব্য বিভিন্ন নারীর কাছে ঠিকই খবর পাওয়ার সঙ্গে-সঙ্গে ছুটে গিয়েছেন।আলাপকালে আয়শা বেগম জানান,-‘প্রথম প্রথম এসব কাজে নারীদের প্রসব বেদনার কান্না,অনাগত সন্তানটি পৃথিবীতে আসার জন্য তীব্র আকুতি বিপরীতে সন্তানটি যে নারীর নাড়ীরধন ছোট্র শিশুটি মায়ের গর্ভে ১০ মাস ১০ দিন ধীরে-ধীওে বড় হতে থাকা পূর্ণাঙ্গরুপ পেয়ে ‘নাড়ী’ ছিড়ে জরায়ূভেদ করে প্রসবজনিত তীব্র কষ্ট,সেই কষ্টে নীল হয়ে যাওয়া মুখায়ব দেখে,চিৎকার শুনে তিনি ভয় পেতেন।এখন এসবে অভ্যস্ত হয়ে গেছেন।তবে তিনি এখনো মনে তীব্র কষ্ট পান যদি কোন নারীর অনাগত সন্তানটি মৃত হয়ে জন্মগ্রহন করে।সে ক্ষেত্রে সংশ্লিষ্ট নারীর মানসিক কষ্ট পাওয়া ছাড়া-ও মৃত সন্তান প্রসবে শতগুন কষ্ট পোহাতে হয়।যা কেবল সে নারীটিই বলতে পারবে,সে কষ্টের সীমা-পরিসীমা বা উপমা কারো সাথে দেয়া চলে না।প্রতিবন্দ্বী বা বিকলাঙ্গ সন্তান ভূমিষ্ট হতেও সংশ্লিষ্ট মা ও শিশুটিকে অপরিসীম কষ্ট পেয়ে থাকে।জ্ঞান ফিওে বিকলাঙ্গ সন্তানটিকে মা যখন প্রথমবার দেখে শিশুটির ভবিষৎ পথচলা কন্টাকীর্ণ হবে সেই দুশ্চিন্তায় হাউমাউ কওে মনো:কষ্টে চীৎকার করেন,তা দেখে এখনো সমান ব্যথিত হন আয়েশা বেগম।তিনি ভাষাহারিয়ে ফেলে নিজেকে নিজেই সান্তনা দিতে ব্যর্থ হন যদি মরার উপর খাড়ার ঘা হিসেবে বিকলাঙ্গ শিশুটি মেয়েশিশু হয়।
আয়েশা ডাক্তার না হয়েও তিনি রোগীদের সুচিকিৎসা পরামর্শ দিয়ে এলাকায় ‘ডাক্তার আয়েশা আপা’ হিসাবে পরিচিতি লাভ করেছে।
তিনি বলেন, কাজের প্রতি দায়িত্বশীল হয়ে আমি কাজ করে যাচ্ছি। অর্থের দিকে আমি কখনো তাকাই না কিংবা দাবী করি না। কেউ খুশি হয়ে দিলে নেই। এমনকি অস্বচ্ছল মায়েদের ফ্রি চিকিৎসার ব্যবস্খা করে দেই। নবজাতক শিশুদের আত্মীয় স্বজনের দেয়া শাড়ী কাপড় প্রতি রমজান মাসে দরিদ্রদের মাঝে বিতরণ করে থাকেন। তিনি নারী ও শিশুদের স্বাস্থ্য সেবায় একজন নিবেদিত প্রাণ নারী। তার দীর্ঘ চাকুরী জীবনের ১৬ বৎসর কেটেছে রুপসদী গ্রামে। আয়েশা খাতুন সম্পর্কে বাঞ্ছারামপুর উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান জলি আমির বলেন, ‘আয়েশা আপা বাঞ্ছারামপুরের নারীদের চিকিৎসা সেবাই যে পরামর্শ দিয়ে থাকেন এবং নজর দারীতে রাখেন। তা আসলেই প্রশংনীয় তার হাত দিয়ে কয়েক হাজার নবজাতক শিশু জন্ম হয়েছে। তাইতো তিনি এখন মহিলাদের আয়েশা আপা হিসাবে পরিচিতি লাভ করেছে’।
ফরদাবাদ গ্রামের সফিক মিয়ার স্ত্রী বিউটি বেগম (৩২) আয়েশা বেগম সম্পর্কে মন্তব্য করতে যেয়ে বলেন,-‘আয়শা আফা মানুষ না ফেরেশতা বানাইয়া আল্লাহ এই দুনিয়ায় আমগো (নারী)মতো গরীবের জন্য পাঠাইছে।আমার প্রথ্থম মাইয়া বাইরা মাসে (বর্ষাকাল)হইছে।রাত তহন ২/৩টা হইবো,বাইওে অনেক বৃষ্টি,কারেন্ট নাই,রাস্তাঘাটে শুধু পেঁক-কাঁদা।আমার ব্যথা শুরু হইলে বাচ্চার বাবা ও আমার শাশুড়ী চোঁখে-মুখে অন্ধকার দেখেন ধারে-কাছে কোন দাই নাই বইল্ল্যা।শেষে আল্লাহর নামের উপর ভর কইরা তিনি (সফিক মিয়া) ছাতি লইয়া আয়শা আফার বাইত(বাড়ী)গেলে ঘুম থাইক্ক্যা উইঠ্যা এই ভর রাইতে মেঘের মইধ্যে ভিজ্জ্যা বাড়ী আসে।তারবাদে হনুফার জন্ম হয়।সকালে কয়ডা টাকা লইয়া তিনি(সফিক মিয়া)আয়শা আফারে দিতে চাইছিল।আমরা দিন আনি,-দিন খাই।গরীব দেইক্ক্যা তিনি টাকা নেন নাই’।
রুপুসদী ইউনিয়নের কান্দারহাটি গ্রামের মফিজউদ্দিনের স্ত্রী (৪৫) রুশিয়া বেগম জানান,-‘আমার মাইয়্যা খাদিজার (২৭) এর জন্ম এই আয়শা আফার হাত দিয়া,খাদিজার পোলা আমার নাতি সোহাগের-ও জন্ম উনার হাত ধইরা,তিনি কম কষ্ট দিয়া দাই হিসাবে এলাকায় অনেক সুনাম,আল্লাহ তাওে বাঁচাইয়া রাখুক’।
খোজনিয়ে জানা গেছে,মোবাইল সিস্টেম দেশে চালু হওয়ার পর সন্তানসম্ভাবা প্রায় সব মায়েরা তার মোবাইল নাম্বারটি টুকে রাখেন,বিপদের আশংকায়।
বাঞ্ছারামপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার-পরিকল্পনা আবাসিক মেডিকেল অফিসার (টি.এস.আই) ডা. মো.আলমগীর হোসেন সফলধাত্রী আয়শা বেগম প্রসঙ্গে বলেন,-‘আমার দীর্ঘ চাকুরী জীবনে দেশের বহু এলাকায় দায়িত্বপালন করেছি। বাঞ্ছারামপুর উপজেলায় গেলো বছর দায়িত্ব নেবার পরই সদও হাসপাতালে মাঠকর্মীদের সাথে এক প্রশিক্ষণ ও মতবিনিময় সভায় উনার(আয়েশা বেগম)সাথে পরিচয় হয়। শিশুর জন্মগ্রহনের সময় নারী কর্মীদেও যখন আধুনিক চিকিৎসা শাস্ত্রনুযায়ী বক্তব্য রেখে উপস্থিত কর্মীদের সাথে মতবিনিময় কওে চলেছি তখন লক্ষ করলাম আয়েশা বেগম যে অগাধ জ্ঞাণ,পরামর্শ,বাস্তবিক উদহারন,শিশু ও মা’র জন্ম পরবর্তী ১মাস করনীয়সমূহ,বিভিন্ন জটিল প্রসবের সময় তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহন,সে অনুযায়ী ব্যবস্থাপত্র সম্পর্কে একনাগাওে বলতে শুরু করলেন উপস্থিত কর্মকর্তা,কর্মচারী,সেবিকা,অন্যান্য মাঠ কর্মীরা তাজ্জব বনে গিয়েছিলাম।’আয়েশা বেগমের প্র্যাকটিক্যাল ও আধুনিক ধ্যান-ধারনা অনেকের চাইতে তিনি অনেক বেশী জানেন,বুঝেন-যা আমি দেশের অন্য কোন মফস্বল হাসপাতালে দেখতে পাইনি’।

এলাকার রোগাক্রান্ত নারীরা যে কোন সমস্যাই তার মোবাইলে যে কোন পরামর্শ দিয়ে থাকেন। তার প্রত্যাশা তিনি মৃত্যুর আগ পর্যন্ত নারী-শিশু সহ সমাজের উন্নয়নে সাধ্য মত কাজ করে যাবেন।

৩১ বছর ২ মাসাধিক তার সরকারি চাকুরী জীবনে ৫ হাজার শিশুর জন্মগ্রহণে সহায়ক অবদান রেখে সফল,বিরল যে দৃষ্টান্ত রেখেছেন, এর জন্য সরকারি বা বেসরকারি প্রতিষ্ঠান থেকে কোন প্রশংসাপত্র,মূল্যায়ন বা পুরস্কার না পেলেও তিনি জানান,-‘আমার হাতের অনেক শিশু আজ সমাজের
বিভিন্ন ক্ষেত্রে প্রতিষ্ঠিত।কেউ ডাক্তার,ইনজিনিয়ার,সাংবাদিক,বড় ব্যবসায়ী,শিক্ষক-তারা তাকে দেখলে এখনো কুশলাদি বিনিময় কওে,সন্মান করে-এটাই তার কাছে অনেক বড়প্রাপ্তি বলে কোন আক্ষেপ না কওে হাসিমুখে জানান,-আয়েশা বেগম।

 

এ জাতীয় আরও খবর

প্রধানমন্ত্রীর সঙ্গে জাপানের মিতসুই প্রতিনিধিদলের সাক্ষাৎ

শাহজালালে ট্রলি সংকট, নির্দেশনা মানেনি বেবিচক

নূরজাহান বেগমের মৃত্যু: যুগ্ম সচিব ছেলের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার ঘোষণা

হবিগঞ্জে ব্রাজিল-আর্জেন্টিনা সমর্থকদের সংঘর্ষ, আহত অর্ধশতাধিক

বিদ্যুতের প্রিপেইড মিটারের মাসিক চার্জ প্রত্যাহার

অবহেলায় মায়ের মৃত্যু নিয়ে ৪ সন্তানকে আইনি নোটিশ

গুলিয়াখালীতে সাগরে ভেসে যাওয়া ৪ পর্যটক উদ্ধার

অস্থিতিশীলতা সৃষ্টির চেষ্টা চলছে: মির্জা ফখরুল

বিদ্যুতের দাম বাড়ল, গড়ে ১৬.৬৮% বৃদ্ধি

অবহেলায় মায়ের মৃত্যু, অবশেষে যুগ্ম সচিব ছেলে ওএসডি

দেশের প্রতিটি মানুষকে চিন্তায় রেখে বাজেট দেওয়া হচ্ছে: অর্থমন্ত্রী

নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশ