বুধবার, ৩রা জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২০শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

বাঞ্ছারামপুরে ঐতিহ্যবাহী কুস্তি : কুস্তিতে অলিকে হারিয়ে চ্যাম্পিয়ান সাদ্দাম

news-image

ফয়সল আহমেদ খান,বাঞ্ছারামপুর : আজ ( মঙ্গলবার )সকালে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুরে বৃহত্তর কুমিল্লা ও হাওড়ঞ্চলের সবচেয়ে আকর্ষনীয় কুস্তি প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।এতে বাঞ্ছারামপুর উপজেলার বাহেরচর গ্রামের অলি বলিকে হারিয়ে কাপাসিয়া কান্দির সাদ্দাম হোসেন অবশেষে চ্যাম্পিয়ন হয়ে স্বর্ণপদক অর্জন করে আর অলি হয় রানার-আপ। উল্লেখ্য, মো.অলিউল্লাহ অলি বলি টানা ৭ বার চ্যাম্পিয়ন ।এর আগে এই অলিবলি-ই গতবছর চট্রগ্রামের ঐতিহ্যবাহী জব্বারের বলি খেলায় চ্যাম্পিয়ন হন।
বাঞ্ছারামপুর যুবসমাজের আয়োজনে বরাবরের মতো এ বছরও গত কাল রাত ১১টা থেকে শুরু হয়ে শেষ হয় আজ (মঙ্গলবার) সকাল ৭ টায়।প্রতিযোগী ছিলেন ৪৫ জন।রানার আপ হয়ে রঙ্গীন টিভি নেন মিজান বলি।৪৫ জনই একে একে রাতভর কুস্তিখেলায় ‘ডুগ’শব্দ উচ্চারনের মধ্য দিয়ে কুস্তিখেলার প্রতিযোগিতায় মেতে উঠেন।স্থানীয়রা খেলাটিকে ‘ডুগ খেলা’ হিসেবে ব্যাপকভঅবে। বাঞ্ছারামপুর সদরের মধ্য পাড়ার মাঠে উপজেলা ভাইস চেয়ারম্যান মিন্টু রনজন সাহার সভাপতিত্বে কুস্তিখেলায় প্রধান অতিথি ছিলেন বাঞ্ছারামপুর পৌরসভার চেয়ারম্যান খলিলুর রহমান টিপু মোল্লা।রেফারীর দায়িত্বে ছিলেন ইমান উদ্দিন।রাতভর কুস্তী প্রতিযোগিতায় দর্শক গ্যালারীতে ছিলো প্রায় হাজার ১২ নির্ঘুম দর্শক।

এ জাতীয় আরও খবর