সোমবার, ২৭শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ

ব্রাহ্মণবাড়িয়ায় মহিলাদের শীতকালিন ক্রীড়া প্রতিযোগীতা

news-image

নিজস্ব প্রতিবেদকব্রাহ্মণবাড়িয়ায় মহিলাদের শীতকালিন ক্রীড়া প্রতিযোগীতা সম্পন্ন হয়েছে। সোমবার বেলা ১১টায় শহরের নিয়াজ মুহাম্মদ স্টেডিয়ামে এ প্রতিযোগীতার উদ্বোধন করেন পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী এমপি। জেলা মহিলা ক্রীড়া সংস্থা আয়োজিত দিনব্যাপী এ প্রতিযোগীতায় অংশ নিয়েছে জেলার বিভিন্ন উপজেলার স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

জেলা মহিলা ক্রীড়া সংস্থার সভানেত্রী আঞ্জুমান আফরোজের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন জেলা প্রশাসক রেজওয়ানুর রহমান, পুলিশ সুপার মো. মিজানুর রহমান, ব্রাহ্মণবাড়িয়া পৌরসভার মেয়ার নায়ার কবির, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আল মামুন সরকার।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সাংসদ র.আ.ম উবায়দুল মোকতাদির চৌধুরী বলেন, নারীদের এখন সামনে এগিয়ে যাওয়ার সময়। প্রধানমন্ত্রী শেখ হাসিনাও সর্বক্ষেত্রে নারীদের এগিয়ে যাওয়ার সুযোগ সৃষ্টি করেছেন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুল বারী চৌধুরী মন্টু, মহিলা ক্রীড়া সংস্থার সহ-সভাপতি অ্যাডভোকেট তাসলিমা সুলতানা খানম নিশাত, সাধারণ সম্পাদক মুক্তি খান, সদস্য আলম তারা দুলি, শামীমা মুজিব প্রমুখ।

এ জাতীয় আরও খবর

কলকাতা উপ-হাইকমিশনে প্রথম সচিব হলেন উম্মে মারুফা

সঞ্চয়পত্রে ফিরেছে বিনিয়োগের ইতিবাচক ধারা

জামিননামা গ্রহণ, আজ মুক্তি পেতে পারেন কলিমউল্লাহ

অভিনয়ে অভিষেক হতে যাচ্ছে রোনালদোর

২ হাজার একর খাসজমি অবৈধভাবে দেওয়ায় ভূমি কর্মকর্তা বরখাস্ত

কক্সবাজারে ট্রাক-অটোরিকশা সংঘর্ষে দুই বোনসহ নিহত ৩

গ্যাস সংকট কাটতে শুরু করবে আগামী সপ্তাহে: জ্বালানি প্রতিমন্ত্রী

শেখ হাসিনার দেশে ফেরার আলোচনা রাজনৈতিক: পার্থ

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে ভারপ্রাপ্ত স্পিকারের সঙ্গে সিইসির বৈঠক মঙ্গলবার

যুবদল কর্মী হত্যা: ২৫ লাখ টাকায় ৪ শুটার ভাড়া, দাবি ডিবির

হামের উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

রাষ্ট্রপতি নির্বাচন নিয়ে স্পিকারের সঙ্গে বৈঠকে ইসি