শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

বই পড়া স্বাস্থ্যের জন্য ভালো

bookkএমন এক সময় ছিল যখন লোকেরা বিভিন্ন বিষয়ের বই পড়ত, শিশুরা জন্মদিনে বই উপহার পেতো এবং প্রেমিকেরা পাবলো নেরুদার কবিতা আবৃতি করত। তখন বই পড়ার উৎসব পালিত হতো।

সে সময় আর নেই। এখন বইয়ের চেয়ে আমরা টেলিভিশন এবং মোবাইল ফোনকে বেশি ভালোবাসি। বই পড়া প্রায় ভুলেই গেছি। চিঠি লেখার সেই যুগ আর নেই। ইন্টারনেট এবং প্রযুক্তি আমাদের সময়কে ধ্বংস করছে।

কিন্তু কিছুটা সময় বই পড়ার জন্য ব্যয় করলে সুস্বাস্থ্য এবং ভালো ব্যক্তিত্ব সম্পন্ন মানুষ হওয়া যায়। বই মানসিক চাপ কমিয়ে দেয়। বইয়ের মধ্যে রয়েছে বিশ্বভ্রমণের যান। এই যানে চাপলে অস্থির মনে প্রশান্তি আনে। কঠিন জীবন মোকাবেলায় সাহস পাওয়া যায়।

বই পড়লে অধিক সংস্কৃতিবান হওয়া যায়। সামাজিক এবং সাংস্কৃতিক কর্মকাণ্ডে জড়ানো যায়। নিজের মৌলিক অধিকারের প্রতি সচেতন হওয়া যায়। বই শব্দ ভাণ্ডার বাড়িয়ে দেয়। জীবন চলার ক্ষেত্রে এর প্রয়োগ ঘটিয়ে নিজেকে সহজভাবে প্রকাশ করা যায়।

গবেষকদের মতে, বই একাকীত্ব দূর করে। যতক্ষণ তুমি বইয়ের সাথে থাকবে ততক্ষণ তুমি একা নও। বইয়ের কাল্পনিক চরিত্রের সাথে নিজেকে মিলিয়ে ফেলতে পারো।

এ জাতীয় আরও খবর

না জিতেও নকআউটে অস্ট্রেলিয়া, আশা আছে প্যারাগুয়েরও

ভেনেজুয়েলায় ভূমিকম্পে প্রাণহানির ঘটনায় প্রধানমন্ত্রীর শোক

‘সবকিছুর জন্য আলহামদুলিল্লাহ’

জার্মানিকে হারিয়ে ছুটিতে ইকুয়েডর

শি জিনপিংয়ের সঙ্গে তারেক রহমানের শুভেচ্ছা বিনিময়

হোসেনি দালান থেকে শুরু হয়েছে তাজিয়া মিছিল

ভেনেজুয়েলায় ভূমিকম্প : ২৩৫ জনের মরদেহ উদ্ধার, আহত ১ হাজার ৫ শতাধিক

সরকার মৌলিক পরিবর্তনের দাবিকে অগ্রাহ্য করছে : শফিকুর রহমান

স্বস্তি নেই বাজারে, চড়া দামেই বিক্রি হচ্ছে মাছ-মুরগি-সবজি

মাদকের বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তুলতে হবে : স্বরাষ্ট্রমন্ত্রী

বাংলাদেশ-চীনের ১৩ সমঝোতা স্মারক সই

ন্যানসি-কন্যার কণ্ঠে বিশ্বকাপের ‘দাই দাই’ গান