,

আখাউড়া-কসবা সংসদ নির্বাচন হাইকোর্টে খারিজের বাতিলের রায় সুপ্রিম কোর্টে বহাল

news-image

নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া-৪ (আখাউড়া-কসবা) আসনের সংসদ নির্বাচন বাতিলের আবেদন খারিজের হাইকোর্টের রায়ের বিরুদ্ধে করা লিভ টু আপিল খারিজ করে দিয়েছে সুপ্রিম কোর্টের আপিল বিভাগ। বিচারপতি মোহাম্মদ আবদুল ওয়াহহাব মিঞার নেতৃত্বাধীন আপিল বিভাগের চার বিচারপতির বেঞ্চ বৃহস্পতিবার এই আদেশ দেন। প্রসঙ্গত, ২০১৪ সালে অনুষ্ঠিত দশম জাতীয় সংসদ নির্বাচনে ব্রাহ্মণবাড়িয়া-৪ (কসবা-আখাউড়া) আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন বর্তমান আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী অ্যাডভেকেট আনিসুল হক। সেই নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী ছিলেন হেফজুল বারি। নির্বাচন কমিশন তথ্য গোপনের অভিযোগে তার প্রার্থিতা বাতিল ঘোষণা করে। সংসদ নির্বাচনের পর ওই আসনের নির্বাচন বাতিল চেয়ে হাইকোর্টে রিট আবেদন দাখিল করেন তিনি। শুনানি শেষে হাইকোর্ট ওই বছর তার আবেদন খারিজ করে দেয়। পরে ওই খারিজ আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে লিভ টু আপিল করেন হেফজুল বারি। বৃহস্পতিবার আদালতে আইনমন্ত্রীর পক্ষে অ্যাডভোকেট এএম আমিনউদ্দিন শুনানি করেন। শুনানি শেষে আপিল বিভাগ লিভ টু আপিল খারিজ করে দেয়। ফলে হাইকোর্টের আদেশ বহাল রইল বলে জানান আইনজীবী এএম আমিনউদ্দিন।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে