মাধ্যমিক পরীক্ষা সরাইলে ১ পরীক্ষার্থী বহিস্কার

news-image

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নকলের দায়ে সরাইলে এক মাধ্যমিক পরীক্ষার্থীকে বহিস্কার করা হয়েছে। গতকাল মঙ্গলবার সরাইল পাইলট বালিকা উচ্চ বিদ্যালয় বহিস্কারের ঘটনা ঘটেছে। উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তার দফতর সূত্রে জানা যায়, গতকাল কেমিষ্ট্রি বিষয়ের পরীক্ষা চলাকালে ওই কেন্দ্রের ৫ নম্বর কক্ষে নকল করার সময় রাখাশ চন্দ্র সরকার নামের এক পরীক্ষার্থীকে হাতে নাতে ধরে ফেলেন মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সহিদ খালিদ জামিল খান। ৩৫৮৬৭০ রোল নাম্বারধারী রাখাশ কালিকচ্ছ এম এ বাশার আইডিয়াল ইন্সটিটিউটের ভকেশনাল বিভাগের ছাত্র। সহিদ খালিদ জামিল খান অসদুপায় অবলম্বনের দায়ে ওই পরীক্ষার্থীকে বহিস্কারের সত্যতা নিশ্চিত করে বলেন, বহিস্কৃত শিক্ষার্থী পরবর্তী পরীক্ষা গুলোতে অংশ গ্রহন করতে পারবে না।

এ জাতীয় আরও খবর

আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে শঙ্কার কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

মাদকমুক্ত সমাজ গড়ার প্রত্যয়ে আত্রাইয়ে সাইকেল র‍্যালি অনুষ্ঠিত

সুর সম্রাট আলাউদ্দিন খাঁ কলেজ সরকারিকরণ ও নূরনগরকে উপজেলা করার দাবি

নবীনগরে ডা. হামদু মিয়া ফাউন্ডেশনের উদ্যোগে স্মৃতি শিক্ষাবৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত

চামড়া শিল্পের উন্নয়নে ১৩ দফা প্রস্তাব, আত্মপ্রকাশ করল এলএফবি

রাণীনগরে জঙ্গল থেকে ১০টি অবিস্ফোরিত ককটেল উদ্ধার

নবীনগরে ছাত্রলীগের ঝটিকা মিছিল, গ্রেপ্তার ১

নেতাকর্মীদের ভালোবাসা ও অশ্রুসিক্ত বিদায়ে চিরনিদ্রায় শায়িত বিএনপি নেতা আশরাফ

১৫ বছর পর শাহরুখ-কারিনার রসায়ন

আইসিজের রায়ের পর নিজ দেশে ফেরার বিষয়ে কী ভাবছেন রোহিঙ্গারা

এনআইডি কার্ড হারালে কী করবেন, জেনে নিন নিয়ম

ডিসেম্বরে দেশে ফিরছেন মেসি