সরাইল মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সয়েল টেস্টের কাজ শুরু
নিজস্ব প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়া’র সরাইল উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের সয়েল টেস্ট এর কাজ রবিবার শুরু হয়েছে। সয়েল টেস্টের কাজ পরিদর্শন করেছেন সরাইল উপজেলা নির্বাহী অফিসার সৈয়দা নাহিদা হাবিবা। এ সময় উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধের সংগঠক হাঁপানিয়া ক্যাম্প ইনচার্জ সরাইল উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি আব্দুল হালিম,উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার ইসমত আলী, ডেপুটি কমান্ডার আনোয়ার হোসেন , মুক্তিযোদ্ধা আরব আলী, সরাইল ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইদ্রিছ আলী প্রমুখ।











