বিশ্বকাপের প্রথম লাল কার্ড পেরেইরার

Read Cardএবারের বিশ্বকাপের প্রথম লাল কার্ড পেলেন উরুগুয়ের ম্যাক্সি পেরেইরা।নির্ধারিত ৯০ মিনিটের খেলা শেষ হওয়ার সাথে সাথেই তিনি কোস্টারিয়ার জোয়েল ক্যাম্পবেলকে অবৈধভাবে বাধা দেন। এ কারণে রেফারি মিগুয়েল এ্যাইগার লাল কার্ড দেখান ম্যাক্সি পেরেইরাকে। এরপর মাথা নিচু করে সোজা মাঠ ছাড়েন এই উরুগুয়ান ফুটবল তারকা।ফোর্টালেজার অ্যারেনা ক্যাস্টিলাওতে কোস্টারিকার বিপক্ষে উরুগুয়ে ৩-১ ব্যবধানে হেরে যাওয়ার ঠিক আগ মুহূর্তে অনেকটা মেজাজ হারিয়ে ক্যাম্পবেলকে বল ছাড়াই পায়ে আঘাত করে বসেন ম্যাক্সি পেরেইরা। লাল কার্ডের কারণে ইংল্যান্ডের বিপক্ষে আগামী ম্যাচে মাঠে নামতে পারবেন না তিনি।উল্লেখ্য, কোস্টারিকার বিপক্ষে ম্যাচে মোট ২০টি ফাউল করেন উরুগুয়ের খেলোয়াড়রা। একই সময়ে কোস্টারিকাও ১৮টি ফাউল করে।

এ জাতীয় আরও খবর

হামজা-ফারহান ম্যাজিকে বড় জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন বাংলাদেশ

জুলাই সমন্বয়ক হাসিবের ওপর হামলা, থানায় মামলা

নতুন সিনেমায় একসঙ্গে জয়া ও শ্রাবন্তী

জামায়াতের নীরবতা নিয়ে প্রশ্ন তুললেন আবু হানিফ

আবারও কমল স্বর্ণের দাম, ভরি ২ লাখ ২৪ হাজার টাকা

মোটরসাইকেলের সামনের নম্বরপ্লেটের সময় বাড়াল বিআরটিএ

দুই মাসের সর্বনিম্ন থেকে বাড়ল বিশ্ববাজারে তেলের দাম

গাবতলীতে বাসচাপায় দুই নারী নিহত

কুবি ছাত্রী ও তাঁর মাকে হত্যায় মোবারকের মৃত্যুদণ্ড

কলকাতা বিমানবন্দরে এয়ার ইন্ডিয়ার ফ্লাইটে ছিনতাইয়ের হুমকি

বেনাপোলে ভ্রমণ কর জালিয়াতি, আটক ৭ ভারতীয়

চিকিৎসা শেষে আবার কারাগারে ইমরান খান