,

অনুশীলনে ফিরছেন সাকিব

sakib-al-hasanআইপিএল শিরোপা জিতে দেশে ফিরলেও এখনো অনুশীলনে যোগ দেননি সাকিব আল হাসান। আগামী ১১ জুন অনুশীলনে ফিরছেন বিশ্বের অন্যতম সেরা এই অলরাউন্ডার। আসন্ন ভারত সিরিজের জন্য অনেক আগে থেকেই স্থানীয় কোচ সারোয়ার ইমরানের অধীনে অনুশীলন করছে মুশফিকরা। তবে সাকিব ছাড়াও 'এ' দলের হয়ে ওয়েস্ট ইন্ডিজ সিরিজের জন্য অনুশীলনে যোগদান করতে পারেননি নাসির হোসেন, মমিনুল হক, ইলিয়াস সানি, শুবাশীষ রায়, ও শামসুর রহমান। সদ্য শেষ হওয়া সপ্তম আইপিএলে ব্যাট-বলে দুর্দান্ত পারফরম্যান্স দেখিয়েছেন সাকিব। কলকাতা নাইট রাইডার্সকে দ্বিতীয়বারের মতো শিরোপা উৎসবে ভাসাতে রেখেছেন গুরুত্বপূর্ণ অবদান। নজরকাড়া পারফরম্যান্সের জন্য কেকেআর অন্যতম মালিক বলিউড কিং শাহরুখ খান ও দলীয় অধিনায়ক গৌতম গম্ভির প্রশংসায় ভাসান সাকিবকে। কলকাতা রাজ্য সরকারের পক্ষ থেকে রাজকীয় সংবর্ধনা পেয়ে দেশে ফেরেন এই অলরাউন্ডার।

উল্লেখ্য, আগামী জুনের ১৫, ১৭ ও ১৯ তারিখে শক্তিশালি ভারতের বিপক্ষে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে মাঠে নামবে টাইগাররা। ইতিমধ্যেই ১৫ জনের স্কোয়াড ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর