,

পাকিস্তানে তোপের মুখে ফেসবুক

পাকিস্তানের জনপ্রিয় ব্যান্ড দল লাল ও কয়েকটি বামপন্থী দলের পেজে ঢোকা বন্ধ করে দিয়েছে সামাজিক যোগাযোগের মাধ্যম ফেসবুক। পাকিস্তান থেকে ওই পেজগুলোতে ঢোকা যাচ্ছে না। এ ঘটনায় ফেসবুকের বিরুদ্ধে ক্ষোভে ফেটে পড়েছে দেশটির মুক্তবাক প্রকাশের পক্ষের কর্মীরা। পাকিস্তানের জঙ্গি সংগঠন তালেবানের বিরুদ্ধে সোচ্চার ব্যান্ড দল লালের সদস্যরা। তাঁরা নিশ্চিত করেছেন, তাঁদের ফেসবুক পেজটি ব্লক করে দেওয়া হয়েছে। এতে চার লাখের বেশি লাইক ছিল। এনডিটিভির খবরে বলা হয়, লাল এবং বামপন্থী রাজনৈতিক দলের পেজগুলো ব্লক করে দেওয়ায় ফেসবুকের বিরুদ্ধে প্রতিবাদ ও সমালোচনার ঝড় উঠেছে। এর পরিপ্রেক্ষিতে পাকিস্তান সরকার লালের পেজে প্রবেশের সুযোগ পুনর্বিবেচনা করার কথা ভাবছে। ইন্টারনেটে মুক্তমত প্রকাশ ও প্রচারের পক্ষে কাজ করা ‘বাইটস ফর অল পাকিস্তানে’র সদস্য শাহজাদ আহমাদ বলেন, ‘ফেসবুক মুক্ত মতপ্রকাশের কথা বলে। মুক্ত রাজনৈতিক চিন্তা প্রকাশের কথা বলে। কিন্তু তারা তা করছে না।’ তিনি আরও বলেন, ‘নিজেদের লাভ ও মুনাফার জন্য তারা সরকারের দাবির কাছে মাথা নত করেছে।’এ প্রসঙ্গে লন্ডনে ফেসবুকের একজন মুখপাত্র বলেছেন, কোনো রাষ্ট্র বা স্থানের আইনকানুন মেনে চলাই আমাদের নীতি। পাকিস্তান টেলিযোগাযোগ কর্তৃপক্ষের অনুরোধের পরিপ্রেক্ষিতে আমরা ওই পেজগুলো ব্লক করেছি। তবে তিনি এও বলেন, ‘আমরা এই ধরনের পাতা বা আধেয় কখনোই ফেসবুক থেকে মুছে ফেলি না। তবে যেসব দেশে সেগুলো আইনগতভাবে বৈধ নয়, সেসব দেশ থেকে ওই পাতাগুলোতে ঢোকা বন্ধ করে দিই।লাল ব্যান্ড দলের শিল্পী তাইমুর রহমান এ প্রসঙ্গে বলেছেন, এটা খুবই হাস্যকর যুক্তি। ওই পাতায় থাকা কোনো কিছুই রাষ্ট্র বা ধর্মবিরোধী ছিল না।

এ জাতীয় আরও খবর

সাবেক স্ত্রীসহ তিনজনের বিরুদ্ধে হিরো আলমের মামলা

আসিফের কণ্ঠে মাহবুবুল খালিদের নতুন গান ‘সখি তুই কি তেল মাখিস চুলে’

ধারাভাষ্য দল থেকে বাদ আথারটন-হুসেইন

জামায়াত আমিরের সঙ্গে পাকিস্তানের হাইকমিশনারের বৈঠক

অ্যাপল গ্লোবাল টেলের এমডি-চেয়ারম্যানের ২২ বছরের কারাদণ্ড

জামায়াত রাজনৈতিক দল নয়, একটি সমিতি: বিএনপি নেতা খোকন তালুকদার

ভারতজুড়ে বাংলাদেশের মতো অস্থিরতা সৃষ্টির অভিযোগ শুভেন্দুর

ডেঙ্গুতে আরও ৪ জনের মৃত্যু, হাসপাতালে ভর্তি ১,৮৫১

মুক্তিযুদ্ধবিষয়ক প্রতিমন্ত্রীর পদ ছাড়ার ঘোষণা ইশরাকের

রাষ্ট্রায়ত্ত তিন ব্যাংকের এমডিদের চুক্তিভিত্তিক নিয়োগ বাতিল

নিজের সন্তানের ভবিষ্যতের জন্য ঢাকা পরিচ্ছন্ন রাখুন: প্রধানমন্ত্রী

সৌদিতে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড, রায়ের কপি চেয়েছে ঢাকা