শনিবার, ৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ ২৩শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ

কষ্ট করে জিততে হলো ব্রাজিলকে

বিশ্বকাপ শুরুর আগে শেষ প্রস্তুতি ম্যাচটায় পূর্ণ শক্তির দল নিয়েই মাঠে নেমেছিল ব্রাজিল। কিন্তু তার পরও সার্বিয়ার বিপক্ষে জয় পেতে বেশ ভালোই ঘাম ঝরাতে হয়েছে স্বাগতিকদের। দ্বিতীয়ার্ধে ফ্রেডের একমাত্র গোলে ব্রাজিল জিতেছে ১-০ গোলে।

পুরো ম্যাচে বেশির ভাগ সময় ব্রাজিলের কাছেই ছিল বলের দখল। জয়ের ব্যবধান বাড়ানোরও বেশ কিছু সুযোগ পেয়েছিল সেলেসাওরা। কিন্তু শেষ পর্যন্ত ১-০ গোলের জয় নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছে ফেলিপে স্কলারির শিষ্যদের।

প্রথমার্ধে খুব বেশি নজরকাড়া ফুটবল খেলতে পারেনি ব্রাজিল। বরং নয় মিনিটের মাথায় সার্বিয়াই পেয়েছিল গোলের সুযোগ। সার্বিয়ান ডিফেন্ডার আলেক্সান্ডার কোলারোভের শট চলে গিয়েছিল গোলপোস্টের কিছুটা বাইরে দিয়ে। সার্বিয়ার আঁটসাঁট রক্ষণের মধ্যেও দুইট গোলের সুযোগ তৈরি করেছিলেন নেইমার ও দানি আলভেজ। কিন্তু শেষ পর্যন্ত কাঙ্ক্ষিত লক্ষ্যে বল পাঠাতে পারেননি ব্রাজিলের এই দুই তারকা।

দ্বিতীয়ার্ধে, ৫৮ মিনিটের মাথায় থিয়াগো সিলভার পাস থেকে বল পেয়ে সেটা জালে জড়াতে অবশ্য কোনো ভুল করেননি ফ্রেড। গত বছরের কনফেডারেশনস কাপের পর জাতীয় দলের জার্সি গায়ে এটাই ছিল ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ডের প্রথম গোল। ৭৩ মিনিটে সার্বিয়ার জালে আরও একবার বল জড়িয়েছিলেন হাল্ক। কিন্তু রেফারির অফসাইডের সংকেতে বাতিল হয়ে যায় গোলটি। খেলার শেষ পর্যায়ে নেইমারের বদলি হিসেবে নামা জোর একটি শটও ফিরে এসেছে গোলপোস্টে লেগে।

সার্বিয়ার বিপক্ষে খেলা এই দলটি নিয়েই হয়তো বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে ব্রাজিল। তার আগের প্রস্তুতি ম্যাচটা ব্রাজিল সমর্থকদের খুব বেশি সন্তুষ্ট করতে না পারলেও বিশ্বকাপে ভুলত্রুটি শুধরেই মাঠে নামতে পারবেন বলে আশাবাদী ব্রাজিল মাঝ মাঠের অন্যতম প্রধান ভরসা অস্কার। ম্যাচ শেষে তিনি বলেছেন, ‘আজকের ম্যাচটা কঠিন ছিল। সার্বিয়া খুব ভালোভাবেই রক্ষণভাগটা সামলেছে। আমরাও আরও অনুশীলন করব। ধীরে ধীরে আমাদের উন্নতিও হচ্ছে। আশা করছি ক্রোয়েশিয়ার বিপক্ষে আমরা ভালোই খেলব। আজ প্রথমার্ধে কেউ কেউ ভুল পাস দিয়েছে। তারা সাধারণত এমনটা করে না। কিন্তু আমি নিশ্চিত যে ক্রোয়েশিয়ার বিপক্ষে ম্যাচে সবকিছু ভালোভাবেই হবে।’—রয়টার্স

এ জাতীয় আরও খবর

দুই দিনের সফরে ঢাকায় তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী

শব্দদূষণ নিয়ন্ত্রণে এআই ব্যবহারের পরিকল্পনা ডিএনসিসির

দৌলতদিয়ায় বাস দুর্ঘটনা নিয়ে নৌপরিবহন মন্ত্রণালয়ের ব্যাখ্যা

আগস্টে তফসিল ঘোষণার পরিকল্পনা ইসির

ঢাবি শিক্ষককে বিয়ে করলেন দীপ্তি চৌধুরী

পঞ্চগড় সীমান্তে ১০ ভারতীয়কে পুশইনের চেষ্টা, বিজিবির বাধা

জুলাই সনদ না হলে সংসদ ও সরকার অবৈধ: সারজিস আলম

লাল টেলিফোনের তার চুরি, দুই আসামি রিমান্ডে

ফিফা র‍্যাঙ্কিংয়ে উঠেই বিপদে আর্জেন্টিনা!

বাণিজ্য-বিনিয়োগে নতুন উদ্যোগ বাংলাদেশ-তুরস্কের

গণতন্ত্রবিরোধী শক্তির উত্থান নিয়ে ফখরুলের সতর্কবার্তা

হাতিয়ায় ছাত্রদল নেতার বাড়িতে ভাঙচুরের অভিযোগ