,

মোদির প্রথম রাষ্ট্রীয় সফর ভুটানে!

ভারতের প্রধানমন্ত্রী হিসেবে নরেন্দ্র মোদি তাঁর প্রথম রাষ্ট্রীয় সফর প্রতিবেশী কোনো দেশে করতে আগ্রহী। সে হিসেবে বাংলাদেশ, ভুটান ও নেপালের নাম এসেছে। তবে শেষ পর্যন্ত মোদি সম্ভবত ভুটানেই প্রথম রাষ্ট্রীয় সফর করবেন। আজ বৃহস্পতিবার দ্য ইন্ডিয়ান এক্সপ্রেস-এর খবরে এ কথা জানানো হয়।

খবরে বলা হয়েছে, নরেন্দ্র মোদি এ মাসে ভারতের বন্ধুপ্রতিম ভুটান সফরে যাবেন। সফরের বিষয়টি নিয়ে কাজ করতে একটি প্রতিনিধিদল আগামীকাল শুক্রবার ভুটানের রাজধানী থিম্পুতে যাবে। লোকসভার চলতি অধিবেশন শেষে প্রধানমন্ত্রী মোদির সফরের পরিকল্পনা চূড়ান্ত করা হতে পারে। সে হিসেবে চলতি মাসের তৃতীয় সপ্তাহে এই সফরটি হতে পারে।

সফরের তালিকায় ছিল বিশ্বের একমাত্র হিন্দু রাষ্ট্র নেপালের নাম। গত ১৩ বছরে ভারতের কোনো প্রধানমন্ত্রী নেপাল সফরে যাননি। তবে এ বছরের নভেম্বরের দিকে নেপালে সার্ক শীর্ষ সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। তখন এমনিতেই ভারতের প্রধানমন্ত্রীকে সেখানে যেতে হবে বিবেচনায় নেপালের নাম বাদ পড়ে।

বাংলাদেশের সঙ্গে ছিটমহল বিনিময় চুক্তি করাসহ বেশ কয়েকটি অমীমাংসিত বিষয় আছে। এসব সমাধানের সিদ্ধান্ত নেওয়ার আগে ভারতীয় প্রধানমন্ত্রীর রাষ্ট্রীয় সফর কোনো সফলতা আনবে না বিবেচনায় বাংলাদেশের নামও বাদ পড়ে।

শেষ পর্যন্ত তাই ভুটান যাত্রার মধ্য দিয়ে রাষ্ট্রীয় সফরের খাতা খুলতে যাচ্ছেন নরেন্দ্র মোদি। দুই দেশের মধ্যে চমত্কার বন্ধুত্বপূর্ণ ও পারস্পরিক নির্ভরশীলতাপূর্ণ সম্পর্ক রয়েছে।

এ জাতীয় আরও খবর

দীর্ঘদিনের দুর্ভোগ কমবে, সহজ ও নিরাপদ যোগাযোগের নতুন দ্বার উন্মোচন হল নবীনগর-বাঞ্ছারামপুর সড়ক প্রশস্তকরণ কাজের উদ্বোধন

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ