নাদিয়া জিপিএ-৫ পেয়েছে
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : নাদিয়া আক্তার ২০১৬ সালের প্রাথমিক শিক্ষা সমাপনী পরীক্ষায় সরাইল মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয় থেকে অংশ গ্রহন করে জিপিএ-৫ পেয়েছে। নাদিয়া সরাইল সদর ইউনিয়নের উচালিয়া পাড়া গ্রামের বড়বাড়ির বাসিন্ধা। মাতা পারভীন আক্তার একজন গৃহিনী। পিতা মোঃ ইকবাল হোসেন ব্যবসায়ি। তার ভাল ফলাফলের পেছনে বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকা ও মা বাবার অবদানের কথা স্বীকার করে কৃতজ্ঞতা প্রকাশ করে। নাদিয়া ভবিষ্যতে চিকিৎসক হয়ে মানব সেবার স্বপ্ন দেখছে। তার স্বপ্ন পূরনে সকলের কাছে দোয়া প্রত্যাশী।











