সরাইলে কম্বল বিতরণ
সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি : ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলা সদরের পশ্চিম কুট্টাপাড়ায় হতদরিদ্র ১৬০ জনের মাঝে কম্বল বিতরণ করা হয়েছে। বেসরকারি উন্নয়ন সংস্থা ইয়ূথ এন্ডিং হাঙ্গার সরাইল উপজেলা শাখার কুট্টাপাড়া ইউনিটের উদ্যোগে গতকাল রোববার বিকেলে পশ্চিম কুট্টাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এই কম্বল বিতরণ করা হয়। স্থানীয় ইউপি সদস্য ছাদেক মিয়ার সভাপতিত্বে কম্বল বিতরণী অনষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সরাইল উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সৈয়দা নাহিদা হাবিবা। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন সদর ইউপি চেয়ারম্যান আবদুল জব্বার, ইয়ূথ এন্ডিং হাঙ্গার এর বাংলাদেশের সম্বয়কারী শামীম আহমেদ, প্রভাষক মোশতাক আহমেদ প্রমুখ।











