,

আজ পল্লীকবি জসীম উদ্দীনের ১১৪তম জন্মদিন

news-image

‘তুমি যাবে ভাই যাবে মোর সাথে, আমাদের ছোট গাঁয়,
গাছের ছায়ায় লতায় পাতায় উদাসী বনের বায়’
পল্লীকবি জসীম উদ্দীন ছিলেন মাটির ও মানুষের কবি। এ বাংলার মটি ঘ্রাণ তাঁকে ব্যকুল করে তুলতো। তার অস্তিত্ব মিশে যেত মাটির সাথে। অস্তিত্বের মূলে এসে আহ্বান জানায় কবির ‘নিমন্ত্রণ’ কবিতাটি। বাংলার নিঃসীম প্রকৃতি, নদীর বয়ে চলা স্রোতের কলকল ধ্বনির মতই এই আহ্বান। সহজ, সরল এ ডাক যেন বাংলার মানুষের জীবনযাত্রাকে উন্মোচিত করে। কবি জসীম উদ্দীন তাঁর কবিতার পংক্তিমালায় বাংলার প্রকৃতি, মানুষের চিরায়ত জীবনযাত্রাকে তুলে এনেছেন। বাংলার মানুষ ভালোবেসে তাঁর নাম দিয়েছে ‘পল্লীকবি’। আজ পল্লীকবি জসীম উদ্দীনের ১১৪ তম জন্মদিন। তিনি ১ জানুয়ারি ১৯০৩ সালে ফরিদপুরের তাম্বুলখানা গ্রামে জন্ম গ্রহণ করেন। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে শিক্ষা জীবনের সমাপ্তি ঘটান। সাধারণ্যে কবি হিসাবে তিনি পরিচিত হলেও তিনি একজন শিক্ষাবিদও ছিলেন।
ছাত্র জীবন থেকেই তিনি কবিতা লেখা শুরু করেন। কবিতায় পল্লী প্রকৃতি ও পল্লী জীবনের সহজ-সুন্দর রূপটি তুলে ধরেন। পল্লীর মাটি ও মানুষের সঙ্গে তাঁর অস্তিত্ব যেন মিলেমিশে এক হয়ে গিয়েছিল। কলেজ জীবনে ‘কবর’ কবিতা রচনা করে তিনি বিপুল খ্যাতি অর্জন করেন। বিশ্ববিদ্যালয়ে পড়ার সময়েই তাঁর এ কবিতাটি প্রবেশিকা বাংলা সংকলনের অন্তর্ভুক্ত হয়। কবি হিসাবে এটি তাঁর এক অসামান্য সাফল্য। নকশী কাঁথার মাঠ কবির শ্রেষ্ঠ রচনা যা বিভিন্ন ভাষায় অনূদিত হয়েছে। তিনি ১৯৭৬ সালে একুশে পদক ও ১৯৭৮ সালে মরনোত্তর স্বাধীনতা পুরস্কার লাভ করেন। এই সাধক সাহিত্যিকের জীবনাবাসন ঘটে ১৩ মার্চ ১৯৭৬ সালে।

এ জাতীয় আরও খবর

স্বনির্ভর দেশ গড়তে গ্রামীণ অর্থনীতিতে গুরুত্ব: পানিসম্পদমন্ত্রী

রংপুর জামায়াত দখল করেছে, অভিযোগ রাশেদ খাঁনের

ইরানে দুই হামলায় যুদ্ধাপরাধের অভিযোগ যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে

শনিবার জাতীয় গ্রিডে যুক্ত হচ্ছে সাড়ে ১২ মিলিয়ন ঘনফুট গ্যাস

নভেম্বরে প্রধানমন্ত্রীর দিল্লি সফর চূড়ান্ত করতে ফের আলোচনা: দ্য হিন্দু

তৃণমূলের নাম-প্রতীক নিয়ে মমতা-ঋতব্রতকে নতুন সিদ্ধান্ত কমিশনের

জামায়াতের ৭১-এর ভূমিকা নিয়ে রাজ্জাকের বক্তব্যের গুরুত্ব তুলে ধরলেন আইনমন্ত্রী

শেখ হাসিনা কালকেই আসুন, হাতকড়া দিয়ে রিসিভ করব: বিমানমন্ত্রী

নির্যাতনের অভিযোগে দাম্পত্যে ইতি, থানায় সমঝোতায় সংগীতশিল্পী কনটেন্ট ক্রিয়েটর ইউসুফ রায়হান ও মুন্নির বিবাহ বিচ্ছেদ

আজ প্রথম প্রেম মনে করার দিন

বিশ্ব বাঁশ দিবস আজ

মূল্যস্ফীতি কমার প্রভাব নেই বাজারে