,

বিশ্বের প্রথম মানচিত্র

mapপৃথিবীর প্রাচীনতম মানচিত্রের খোঁজ পেতে মরিয়া গবেষকরা। বিশেষ করে কেমন ছিল অতীতের পৃথিবী তা জানতে এমন একটি মানচিত্র চাই যা দেখে মিলবে অনেক না জানা তথ্য। ব্যাবিলন শহরের মানচিত্র তেমন তথ্যই জানান দেয়। মানচিত্র একটি দেশের সীমানা, নির্দিষ্ট ভূখণ্ড নির্দেশ করে। একটি দেশ বা ভূখণ্ডের মানচিত্র অাঁকার রয়েছে দীর্ঘ ইতিহাস। সবচেয়ে প্রাচীন মানচিত্রটি কে এঁকেছিলেন তা নিশ্চিত করে বলা যায় না। এর কোনো সুনির্দিষ্ট প্রমাণও পাওয়া যায়নি। তবে ইতিহাস খুঁজে জানা যায়, পৃথিবীর সবচেয়ে পুরনো মানচিত্রটি ব্যাবিলনের। এর নাম ইন্ডিগো মুন্ডি।এটি পাওয়া যায় আনুমানিক খ্রিস্টপূর্ব ৬০০ সালে বা যিশু খ্রিস্টের জন্মেরও প্রায় ৬০০ বছর আগে। মজার ব্যাপার হলো, মানচিত্রটি হাতে অাঁকা হয়নি। এটি ছিল একটি পোড়ামাটির ফলক। তবে সবচেয়ে প্রাচীন মানচিত্র হলেও সেটি ছিল শুধুই ব্যাবিলনের মানচিত্র। প্রথম পৃথিবীর মানচিত্র অাঁকার চেষ্টা করেন অ্যানাঙ্মি্যান্ডার। তার এ মানচিত্রটিকে আরেকটু উন্নত করেন হেক্টিয়াস অফ মিলেটাস। তিনি এশিয়ার শেষ প্রান্ত ভারতের অবস্থানও দেখিয়েছিলেন। এমনকি মিসরের অবস্থানও ছিল তার মানচিত্রে। এ সব মানচিত্রের অবস্থান ঠিক ছিল এ কথা জোর দিয়ে বলা যায় না। এরপর বীর আলেকজান্ডারের আমলে তার পুরো সাম্রাজ্যের একটি মানচিত্র অাঁকেন রাতোসথিনেস। আর মানচিত্র অঙ্কন ইতিহাসের আদিযুগে সবশেষ মানচিত্র অাঁকিয়ে ছিলেন টলেমি। টলেমির (১৫০ খ্রিস্টপূর্ব) অাঁকা মানচিত্র দীর্ঘদিন ভবিষ্যৎ মানচিত্রকরদের অনুপ্রাণিত করেছে। এ ছাড়া খেজুর পাতার ওপর অাঁকা মানচিত্র পাওয়া গেছে মার্শাল দ্বীপপুঞ্জ থেকে। গ্রিসেও মানচিত্র রচনার চল ছিল। মিলেটাস দ্বীপের বাসিন্দা দার্শনিক অ্যানাঙ্মি্যান্ডার যে মানচিত্র এঁকেছিলেন তাতে পৃথিবীকে গোল দেখানো হয়েছে। চারদিকে সমুদ্রঘেরা, মাঝে ঈজিয়ান সাগরের তীরে বর্তমানের তিনটি মহাদেশ এশিয়া, আফ্রিকা ও ইউরোপের কিছু অংশ। আরও উন্নত মানচিত্র এঁকেছিলেন ইরাটোস্থেনিস (২৭৬-১৯৪ খ্রিস্টপূর্ব) যাতে আলেকজান্ডারের অভিযানের কিছু দেশের স্থান ছিল, এশিয়া অপেক্ষাকৃত বড় ও চওড়া। সবচেয়ে আশ্চর্যের বিষয় এখানে অক্ষাংশ ও দ্রাঘিমাংশ রেখার উল্লেখ আছে। তবে এ সব মানচিত্রের অনেক দোষত্রুটি ছিল। ক্ষেত্রসীমা বা নানা জায়গা ঘুরে জরিপ করে সঠিক মানচিত্র অাঁকার কাজ শুরু হয়েছিল রোমান সম্রাট জুলিয়াস সিজারের আমলে। রীতিমতো প্রশিক্ষণ দিয়ে একদল লোক নিয়োগ করা হয়েছিল, যাদের বলা হতো 'এগ্রিমেন্সোরধ'।

এ জাতীয় আরও খবর

সাম্প্রদায়িক সম্প্রীতির অনন্য বন্ধনে উদযাপিত হোক কীর্ত্তিপাশার দুর্গাপূজা: মো: রেজাউল হাসান মুন্না

শনিবার চলছে সরকারি অফিস

ইরানে নারী কমান্ডার ও পুলিশ কর্মকর্তাকে গুলি করে হত্যা

মিষ্টির আসনে এমপি হতে চান ৬৭ জন, প্রার্থী মেঘনা আলমও

নিয়োগের ৫ দিনেই বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি!

জুলাই সনদ বাস্তবায়ন রাজনীতি ও আমলাতন্ত্রে জিম্মি: টিআইবি

সন্ধ্যায় জিম্বাবুয়ের মুখোমুখি হবে বাংলাদেশ

কসবায় পুকুরে ডুবে মাদ্রাসা ছাত্রের মৃত্যু

রাজবাড়ীতে গুলিতে শীর্ষ সন্ত্রাসী নিহত

দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

‘প্রতিরোধমূলক গ্রেপ্তার’ অভিজিৎ, মুক্তি পেলেন নেহা বোরা

কক্সবাজারের ইনানীতে রিসোর্টে আগুন, ৫ জনের মৃত্যু