,

মিসরে প্রেসিডেন্ট নির্বাচনে জয়ী সিসি

মিসরে প্রেসিডেন্ট নির্বাচনে সাবেক সেনাপ্রধান ফিল্ড মার্শাল আবদেল ফাত্তা আল সিসিকে জয়ী ঘোষণা করেছে দেশটির নির্বাচন কমিশন।

গতকাল মঙ্গলবার রাজধানী কায়রোতে এক সংবাদ সম্মেলনে গত সপ্তাহে অনুষ্ঠিত প্রেসিডেন্ট নির্বাচনের চূড়ান্ত ফল ঘোষণা করা হয়।

আজ বুধবার আল-জাজিরা টেলিভিশনের অনলাইনে প্রকাশিত প্রতিবেদনে জানানো হয়, আগামী রোববার প্রেসিডেন্ট হিসেবে শপথ নিতে পারেন সিসি।

নির্বাচন কমিশন বলছে, প্রায় ৯৭ শতাংশ ভোট পেয়েছেন সাবেক এই সেনাপ্রধান। আর তাঁর প্রতিপক্ষ বামপন্থী নেতা হামদেন সাবাহি পেয়েছেন মাত্র ৩ শতাংশ ভোট।

নির্বাচনের ফল ঘোষণার পর সিসির সমর্থকেরা উল্লাস প্রকাশ করেছেন।

নির্বাচন কমিশনের ঘোষণার পরপরই টেলিভিশনে ভাষণ দেন সিসি। নির্বাচনে জয়ী করার জন্য ভোটারদের ধন্যবাদ জানান তিনি। ভোটারদের বিশ্বাস সমুন্নত রাখাও ঘোষণা দেন সাবেক এই সেনাপ্রধান।

স্থিতিশীলতা পুনরুদ্ধার এবং স্বাধীনতা ও সামাজিক ন্যায়বিচার অর্জনে কাজ করার জন্য মিসরের জনগণের প্রতি আহ্বান জানান সিসি।

গত বছরের জুলাইয়ে রক্তপাতহীন সামরিক অভ্যুত্থানের মাধ্যমে মিসরে গণতান্ত্রিকভাবে নির্বাচিত প্রথম প্রেসিডেন্ট মোহাম্মদ মুরসিকে ক্ষমতাচ্যুত করেন তত্কালীন সেনাপ্রধান সিসি।

এ জাতীয় আরও খবর

‘প্লেয়ার্স বাই চয়েজে’ সমাধান! সম্মানজনক পারিশ্রমিক দাবি ক্রিকেটারদের

মাতৃত্বের পর শরীর নিয়ে কটাক্ষ, এবার মুখ খুললেন ক্যাটরিনা

একাদশে ভর্তি থেকে ছিটকে পড়লো ১ লাখ ২৭ হাজার শিক্ষার্থী

এবার গুলশানের এডিসিসহ চার কর্মকর্তাকে বদলি

নতুন পে-স্কেলের সুবিধা পাবেন না যারা

আল্লাহর কসম, এই দাবিগুলো দলের নয়, জনগণের: জামায়াত আমির

ডেঙ্গুর থাবা সারাদেশে, রেহাই পাচ্ছে না শিশুরাও

মুন্সীগঞ্জে বাস-প্রাইভেটকার সংঘর্ষে নিহত ৪

প্রয়োজনে জীবন দেব, দাবি আদায় না করে ঘরে ফিরব না : শফিকুর রহমান

রাজধানীতে ৩ বাসে আগুন

অপ্রতিম হত্যা: সিসিটিভির সূত্রে ৩ জন আটক

এসডিজি অর্জনে বিশ্বনেতাদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান প্রধানমন্ত্রীর